
নিজস্ব প্রতিনিধি; পেকুয়া :
পেকুয়ায় উদ্বোধন হতে যাচ্ছে লাইফ কেয়ার হসপিটালের। পেকুয়া চৌমুহনীর চকরিয়া-মগনামা-বরইতলি সড়কের প্রধান প্রান্তে এ হাসপাতালের অগ্রযাত্রা সুচিত হচ্ছে। আগামী ১৭এপ্রিল সোমবার থেকে যুগোপযোগী এ বেসরকারী চিকিৎসা প্রতিষ্টানের সেবা কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছে উদ্যোক্তারা।
এ উপলক্ষ্যে ১৫এপ্রিল শনিবার বিকাল ৫টায় স্থানীয় সাংবাদিকদের সম্মানে এক মতবিনিময় সভা অনুষ্টিত হয়। পেকুয়ায় এ প্রথম অত্যাধুনিক হাসপাতাল লাইফ কেয়ার উদ্বোধনীকে ঘিরে প্রচার-প্রচারণা চলছে। এ হাসপাতাল যাত্রা সুচিতের ফলে চিকিৎসা সেবায় একধাপ এগিয়ে যাচ্ছে উপকূলীয় উপজেলা পেকুয়া। নিয়মিত ও অনিয়মিত বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে পরিচালিত হবে লাইফ কেয়ার হসপিটাল।
জীবন বাঁচানোর জন্য এ হাসপাতালে প্রথম পর্যায়ে শিশু, গাইনী, হৃদরোগ, ডায়াবেটিস, যৌন, চর্ম, চক্ষু, মেডিসিন, নাক, কান, গলা, সনোলজিষ্টসহ একাধিক বিশেষজ্ঞরা এ হাসপাতালে রোগি দেখবেন। চিকিৎসা সেবায় পৃথক যুক্ত হচ্ছে বার্ধক্যজনিত রোগ বিশেষজ্ঞরা লাইফ কেয়ারে। চেকআপ, ডেলিভারী, ডিএনসি ও সিজারিয়ান অপারেশন থিয়েটার থাকছে এ হসপিটালে। পরীক্ষা নিরীক্ষার জন্য অত্যাধুনিক যন্ত্র যুক্ত হয়েছে। ইকুইপমেন্ট সাপোর্ট পেকুয়ায় অন্যকোন হাসপাতালে এখনো এ হাসপাতালের মত যুক্ত হয়নি। রাজধানী ঢাকা ও জাতীয় পর্যায়ে খ্যাতিমান অনেক চিকিৎসক লাইফ কেয়ার হাসপাতালে রোগি দেখবেন বলে কর্তৃপক্ষ জানিয়েছেন।
এদিকে পেকুয়ায় লাইফ কেয়ার হসপিটাল উদ্বোধন উপলক্ষে কর্তৃপক্ষ চিকিৎসক ও বিশিষ্টজনদের সমন্বয়ে এক মতবিনিময় সভা শনিবার বিকেলে সম্পন্ন করেছেন। এ সময় গণমাধ্যম ও মিডিয়াকর্মীরা আমন্ত্রিত মেহমান হিসেবে উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় বক্তব্য দেন লাইফ কেয়ার হসপিটালের ডিরেক্টর হাসান শরীফ, ম্যানেজিং ডিরেক্টর দিদারুল ইসলাম, ডিরেক্টর হাজি বদিউল আলম, সাংবাদিক মুহাম্মদ হাসেম, সাংবাদিক নাজিম উদ্দিন, শাখাওয়াত হোসাইন সুজন, শহিদুল ইসলাম হিরু, রিয়াজ উদ্দিন ও এফএম সুমন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.