
নিজস্ব প্রতিনিধি; পেকুয়া :
কক্সবাজারের পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি প্রাক্তন মেম্বার প্রবীন সমাজহিতৈষী ও শিক্ষানূরাগী সামশুল আলম কাদেরী ইন্তেকাল করেছেন। ইন্নলিল্লাহে .. রাজেউন।
২৫ডিসেম্বর রবিবার ভোর সাড়ে ৫টায় তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ২৫ডিসেম্বর বিকাল ৪টায় মরহুমের নামাযে জানাযা শেষে মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। নামাযে জানাযায়, মরহুমের পারিবারিক সদস্য, নিকটাত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, রাজনৈতিক সহকর্মী ও শত শত শোকার্ত জনতা যোগদান করেন।
এদিকে, আওয়ামীলীগ নেতা সামশুল আলম কাদেরীর আকষ্মিক ইন্তেকালে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য জেলা জাপা সভাপতি আলহাজ্ব মুহাম্মদ ইলিয়াছ এম.পি, জেলা আওয়ামীলীগের সাবেক মুক্তিযূদ্ধ বিষয়ক সম্পাদক এড কামাল হোছাইন, পেকুয়া উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মুজিবুর রহমান বিটু, সাধারণ সম্পাদক মোঃ আবুল কাসেম, উপজেলা জংগী ও সন্ত্রাস প্রতিরোধ কমিটির সভাপতি এস এম গিয়াসুদ্দিন, সহ-সভাপতি সাংবাদিক জহিরুল ইসলাম, বেগম উম্মে কুলসুম মিনু, শিলখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ওয়াহিদুর রহমান ওয়ারেচী, সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন, অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (বিওজেএ)র’ কক্সবাজার জেলা শাখার সহ-সভাপতি আওয়ামীলীগ নেতা সাংবাদিক এসএমছগির আহমদ আজগরী. পেকুয়া উপজেলা জাতীয় পার্টিও সভাপতি এসএম মাহাবুব ছিদ্দিকী, সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক এম. দিদারুল করিম, সাধারণ সম্পাদক বিডিআর (অবঃ) মোঃ জাহাঙ্গীর আলম সংবাদপত্রে প্রদত্ত পৃথক বিবৃতিতে গভীর শোক জানিয়ে মরহুমের বিদেহী আত্মার মাঘফেরাত শান্তি কামনা করে শোকাহতদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.