সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / পেকুয়ায় হত্যাসহ একাধিক মামলার পলাতক আসামী গ্রেপ্তার

পেকুয়ায় হত্যাসহ একাধিক মামলার পলাতক আসামী গ্রেপ্তার

মুকুল কান্তি দাশ; চকরিয়া :

কক্সবাজারের পেকুয়া থানা পুলিশ অভিযান চালিয়ে একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মো.মনিরুজ্জামানকে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে হত্যা, মারামারি, দস্যুতা, পুলিশ এসল্টসহ একাধিক মামলা রয়েছে বলে পুলিশ দাবি করেন।

গত শনিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার চৌমুহনী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মনিরুজ্জামান পেকুয়া উপজেলার রাজাখালী ইউনিয়নের বদিউল আলম পাড়ার আবুল হোসাইনের ছেলে।

পেকুয়া থানার এসআই সরোজ রতন আচার্য্য গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে একদল পুলিশ নিয়ে অভিযান চালিয়ে মনিরুজ্জামানকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে হত্যা, মারামারি, দস্যুতা ও পুলিশ এসল্টসহ একাধিক মামলায় ওয়ারেন্ট রয়েছে। তাকে রবিবার দুপুরে চকরিয়া সিনিয়র জুডিসিয়াল আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.