এম আবুহেনা সাগর; ঈদগাঁও :
শিক্ষার্থী, অংশীজনদের মাঝে দুর্নীতি প্রতিরোধে মানসিকতা তৈরীর লক্ষ্যে কক্সবাজার জেলা দুর্নীতি দমন কমিশন (দুদক) এর পৃষ্ঠপোষকতায় ও পোকখালী আদর্শ উচচ বিদ্যালয়ের সততা সংঘের পরিচালনায় ৪ নভেম্বর যাত্রা শুরু করল সততা স্টোর।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিউল আলমের সভাপতিত্বে এবং শিক্ষক জয়নুল আবেদীনের তত্ত্বাবধানে জেলা দুর্নীতি দমন কমশন, কক্সবাজার উপসহকারী পরিচালক মুহাম্মদ মামুনুর রশীদ ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বক্তব্য শেষে ফিতা কেটে সততা স্টোরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এই সততা স্টোরে শিক্ষার্থীদের তাৎক্ষণিক প্রয়োজনীয় শিক্ষা সামগ্রীসহ বিভিন্ন রকমের ক্রয়সাধ্য শুষ্ক খাবার ডিসপ্লে করে রাখা আছে। শিক্ষার্থীরা প্রয়োজনীয় পণ্য বাছাই করে রেজিস্টারে এন্ট্রি করার পর নির্ধারিত মূল্য ক্যাশবক্সে রেখে চলে যাবে। বিক্রি কিংবা লেনদেনের জন্য কোন সেলসম্যান থাকবেনা। সম্পুর্ণ লেনদেন সংঘটিত হবে শিক্ষার্থীদের সততার ভিত্তিতে। এ প্রতিষ্ঠানের যথাযথ ব্যবহার করে পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা সততা চর্চার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করবেন বলে দৃঢ বিশ্বাস।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.