
এম আবুহেনা সাগর; ঈদগাঁও :
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-৩ (সদর রামু) আসনের নৌকা মনোনীত প্রার্থী সাইমুম সরওয়ার কমলকে বিজয়ী করার লক্ষে পোকখালী ইউনিয়ন যুবলীগের এক বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ডিসেম্বর) বিকেলে ইউনিয়নের মুসলিম বাজার প্রাঙ্গনে যুবলীগের আহবায়ক আনম আমজাদ হোসেনের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক জামাল হোসেনের পরিচালনায় আমন্ত্রিত অতিথির মধ্যে বক্তব্য রাখেন-
সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু তালেব, সাবেক চেয়ারম্যান কবির আহমদ, পোকখালী আওয়ামীলীগ সভাপতি মোজাহের আহমদ, সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান রফিক আহমদ, জেলা যুবলীগের সাবেক সাংস্কৃতিক সম্পাদক হুমায়ুন কবির চৌধুরী হুমু, সদর উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি এড: একরামুল হদা, সদর যুবলীগের সভাপতি ইফতেখার উদ্দিন পুতু, সাধারণ সম্পাদক রাজিবুল হক চৌধুরী রিকো, সহ সভাপতি মিজানুল হক, ইউনিয়ন ছাত্রলীগ সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সেচ্ছাসেবকলীগের সভাপতি বেলাল উদ্দিন।
অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, ইউনিয়ন আ,লীগের সহ সভাপতি আবু তাহের, আইয়ুব খাঁন, সদর যুবলীগের ধর্ম বিষয়ক সম্পাদক কামাল উদ্দিন, উপদপ্তর সম্পাদক শাহিদ মোস্তফা, সহ সম্পাদক হারুনর রশিদ,উপজেলা শ্রমিকলীগ নেতা মিজানুর রহমান, প্রবাসী নেতা শাহাব উদ্দিন, সাবেক ছাত্রনেতা রাশেদ উদ্দিন রাশেল, ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সম্পাদক রেজাউল করিম সুজনসহ ইউনিয়নের আওতাধীন বিভিন্ন ওয়ার্ড থেকে আসা বিপুল সংখ্যক নেতাকর্মীরা।
বক্তারা অতীতের সকল ভেদাভেদ ভুলে গিয়ে আগামী নির্বাচনে নৌকার পক্ষে কাজ করে বিজয় নিশ্চিত করতে পাড়া মহল্লায় তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.