সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / নির্বাচন সংক্রান্ত / পোকখালী – গোমাতলীতে কাইয়ুম উদ্দিনের পথসভা ও গণসংযোগ

পোকখালী – গোমাতলীতে কাইয়ুম উদ্দিনের পথসভা ও গণসংযোগ

এম আবুহেনা সাগর; ঈদগাঁও :

আসন্ন সদর উপজেলা পরিষদ নিবার্চনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী তারুণ্যের অহংকার, ক্লিন ইমেজের অধিকারী, অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ট কন্ঠস্বর, সাধারণ মানুষের পরম বন্ধু কাইয়ুম উদ্দিন নিবার্চনী প্রচারণায় চষে বেড়াচ্ছেন পাড়া মহল্লায় জুড়ে। তিনি পোকখালী গোমাতলীসহ নানা স্থানে গণসংযোগ ও পথসভা করেন।

ভোটারেরা যোগ্য প্রার্থীকে কাছে পেয়ে খুশিতে উৎফুল্ল। মানুষের অধিকার আদায়ের আরেক নাম কাইয়ুম। সদরের বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড, হাট-বাজার কিংবা দোকান পাটে বর্তমানে জনপ্রিয় হয়ে আলোচনার উঠে আসছে কাইয়ুম উদ্দিনের নাম অসহায় ও খেটে খাওয়া মানুষের মুখে শোভা পাচ্ছে।

চশমা প্রতীকে গণজোয়ার লেগেছে গ্রামীন জন পদের পাড়া গাঁয়ে। ব্যানার, ফেষ্টুন, লিফলেট এবং কর্মী সর্মথকদের প্রচার প্রচারণায় মুখরিত করে তুলে সবর্ত্রই এলাকা। শিক্ষা, শান্তি ও উন্নয়নের দীপ্ত শপথ নিয়ে দূরন্তপনায় ছুটে যাচ্ছে ভোটার দের কাছে। এক বুক স্বপ্নকে সাথে নিয়ে কাইয়ুম প্রচার প্রচারণা অব্যাহত রেখেছেন। এমনকি হিসেব নিকেশ পুরোটাই পাল্টে গেছে।

৩১শে মার্চ শেষ চমক তারই অনূকূলে আসার সম্ভবনা রয়েছে, এমনটাই আশাবাদ ব্যক্ত করেন সচেতন ভোটারেরা।

Share

Leave a Reply

x

Check Also

ঈদগাঁওতে ভোটারদের দ্বারে দ্বারে আবু তালেব : জনতার ভালবাসায় সিক্ত

  নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :কক্সবাজারের ঈদগাঁও উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আবু তালেব গ্রামীণ জনপদে ...

Portrait of a professional, showcasing contact details and role information.