সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / পোকখালী যুবলীগের সম্মেলন ও কাউন্সিলকে ঘিরে উৎসাহ উদ্দিপনা

পোকখালী যুবলীগের সম্মেলন ও কাউন্সিলকে ঘিরে উৎসাহ উদ্দিপনা

এম আবু হেনা সাগর; ঈদগাঁও :

দীর্ঘ বছর পর কক্সবাজার সদর উপজেলার পোকখালী যুবলীগের দ্বি-বার্ষিকী সম্মেলনেকে সামনে রেখে সবর্ত্রই উৎসাহ উদ্দিপনা বিরাজ করছে।

২৭শে নভেম্বর পোকখালী ইউপি পরিষদের মাঠে বহুল প্রত্যাশিত সম্মেলন ও কাউন্সিলে উদ্বোধক হিসেবে থাকবেন- কক্সবাজার সদর যুবলীগ সভাপতি ইফতেখার উদ্দিন পুতু। প্রধান অতিথি থাকবেন- কক্সবাজার সদর-রামু আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল। বিশেষ অতিথি থাকবেন- জেলা যুবলীগের সভাপতি সোহেল আহমদ বাহাদুর। প্রধান বক্তা থাকবেন- জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শহিদুল হক সোহেল। বিশেষ বক্তা থাকবেন- কক্সবাজার সদর যুবলীগের সাধারণ সম্পাদক রাজিবুল হক চৌধুরী রিকো।

আমন্ত্রিত অতিথি হিসেবে থাকবেন- কক্সবাজার সদর আ,লীগের সভাপতি আবু তালেব, সাধারণ সম্পাদক মাহমুদুল করিম মাদু, সদর আ,লীগের উপদেষ্টা কবির আহমদ, পোকখালী আ,লীগের সভাপতি মোজাহের আহমদ, সাধারণ সম্পাদক রফিক আহমদ, জেলা যুবলীগের সাবেক সাংস্কৃতিক সম্পাদক হুমায়ুন কবির চৌধুরী হুমু, সদর আ,লীগের দপ্তর সম্পাদক মহিদ উল্লাহ, সদর সেচ্ছাসেবকলীগ সভাপতি এড.একরামুল হুদা, সদর আ,লীগের শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক নুরুল হুদাসহ একঝাঁক নেতৃবৃন্দরা। সভাপতিত্ব করবেন- ইউনিয়ন যুবলীগ আহবায়ক আমজাদ হোসেন।পরিচালনা করবেন-যুগ্ম আহবায়ক জামাল উদ্দিন।

ইতোমধ্যে প্রার্থীরা পুরো ইউনিয়নে কাউন্সিলরদের ধারে ধারে ছুটে যাচ্ছেন। পোকখালী যুবলীগের সভাপতি পদে বর্তমান আহবায়ক, ব্যবসায়ী আনম আমজাদ হোসেন। তিনি দীর্ঘকাল ধরে যুবলীগের আহবায়কের দায়িত্ব পালন করেন সততা, সুনামের সাথে। দলের জন্য নিবেদিত হয়ে কাজ করে যাচ্ছেন। আপদে বিপদে ছুটে যান তৃণমূল কর্মীদের পাশে।

সাধারন সম্পাদক প্রার্থী নতুন মুখ, আওয়ামী পরিবারের সন্তান, পরিচ্ছন্ন ও ক্লিন ইমেজসহ তারুন্যের প্রতীক অহিদুর রহমান ইত্তেহাদ। তিনি অন্য প্রার্থীদের চেয়ে এগিয়ে রয়েছেন। ভদ্র, নম্র, শিক্ষিত ও পারিবারিক গ্রহনযোগ্যতা ধরে রেখে ইতিমধ্যে ভোটারদের সাথে কৌশল বিনিময়ে মাঠে অবস্থান করে যাচ্ছেন। অন্যদিকে ছাত্রলীগ থেকে বেড়ে উঠা রেজাউল করিম সুজনের নাম ও শোভা পাচ্ছে। সম্পাদক পদে চলছে যেন হাড্ডাহাড্ডি লড়াই।

তৃণমূল কর্মীদের মতে-আপদে বিপদে বা চরম মুর্হুতে ছুটে আসা, সাংগঠনিক কার্যক্রম চাঙ্গা রাখতে পারবে এমনি নেতা নিবার্চিত করা হবে এবার পোকখালী ইউনিয়ন যুবলীগ সম্মলনে।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.