সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / পোকখালীতে করোনার সচেতনতায় গ্রামে গ্রামে চষে বেড়াচ্ছেন ফিরোজ খোকা

পোকখালীতে করোনার সচেতনতায় গ্রামে গ্রামে চষে বেড়াচ্ছেন ফিরোজ খোকা

এম আবুহেনা সাগর; ঈদগাঁও :

করোনা ভাইরাস প্রতিরোধে এবার জীবানুনাশক মুক্ত স্প্রে ছিটানো, মাস্ক বিতরণ ও জনসচেনতা মূলক লিফলেট প্রদান করে জনতার মন জয় করলো পোকখালী ইউনিয়ন কমিউনিটি পুলিশ সাধারণ সম্পাদক, সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থী এম ফিরোজ উদ্দিন খোকা। তিনি কদিন ধরে পোকখালী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে জনসচেতনতায় হরদম প্রচারণা চালিয়ে যাচ্ছেন এবং স্প্রে ছিটিয়ে আর মাস্ক দিয়ে সাধারণ জনগণের হৃদয়ে স্থান করে নিল।

তার এ কার্যক্রমে অনেকে সাধুবাদ জানিয়েছেন। জাতীর এ মহামারী আর ক্রান্তিলগ্নে পাড়া মহল্লা জুড়ে করোনা ভাইরাস সম্পর্কে জনগণকে সচে তন করে যাচ্ছেন ফিরোজ। এই ধারা অব্যাহত থাকবেন বলে জানা যায়।

এমনকি এ নেতা করোনা প্রতিরোধে সাধাজিক দূরত্ব বজায় রাখতে ব্যবসায়ীসহ সাধারন লোকজনকে আহবান জানান এবং জনসমাগম ত্যাগ করতে অনুরোধ জানান। নিজে বাঁচতে বা অপর জনকে বাঁচাতে নিরাপদে বাড়ীতে অবস্থান করতে সবাইকে বিনয়ের সাথে আহবান জানান। তারুণ্যের প্রতীক আগামী দিনের সম্ভব্য প্রার্থী ফিরোজের সাথে কথা হলে তিনি জানিয়েছেন, দু:সময়ে তথা ভাইরাস সংক্রমণরোধে গ্রাম গ্রামে সাধারণ মানুষকে সচেতন করা ও জীবানুনাশক স্প্রে ছিটিয়ে জনতার পাশে থাকার চেষ্টা চালিয়ে যাচ্ছি।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.