
পোকখালীতে জমজ দুই ভাইয়ের এমবিবিএস পরীক্ষায় পাশ
নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও:
কক্সবাজার জেলার নবগঠিত ঈদগাঁও উপজেলার পোকখালীতে জমজ দুই ভাই এমবিবিএস পরীক্ষায় পাশ করেছেন। এমনই খবরে এলাকাবাসীর মাঝে খুশির আমেজ বিরাজ করছে।
পোকখালীর পশ্চিম গোমাতলী এলাকার জাফর আলম পূত্র সাজ্জাদুর রহমান, মোহাম্মদ জাহেদ এমবিবিএস পরীক্ষায় পাশ করেছেন। তারা দু’জনই ঈদগাঁও মেডিকেল সেন্টারের পরিচালক এহেসানুল হকের ছোট ভাই। ডাক্তারী পাশ করায় পরিবার পরিজনসহ এলাকাবাসীর মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে।
জমজ ভাইদের পরীক্ষায় পাশ করার সত্যতা নিশ্চিত করেন তাদের বড়ভাই এহেসানুল হক।
তাদের প্রতি অভিবাদন জানান ঈদগাঁও ঐক্য পরিবারের এডমিন সংবাদকর্মী এম আবু হেনা সাগর ও সেচ্ছাসেবী সংগঠক ইমরান তাওহীদ রানাসহ অনেকে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.