
নিজস্ব প্রতিবেদক; ঈদগাঁও :
দীর্ঘ ২৮ বছর পর চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের আংশিক কমিটি অনুমোদন করেন চট্রগ্রাম মহানগর ছাত্রলীগের সভাপতি ও সম্পাদক। ১৭ সেপ্টেম্বর এই কলেজের ২১ সদস্য বিশিষ্ট অনুমোদনকৃত কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে স্থান কুঁড়িয়েছে জেলা সদরের উপকূলীয় পোকখালী ইউনিয়নের ফকির পাড়ার মোহাম্মদ ইউছুপ কবির। তিনি ২০০৭ সাল থেকে অধ্যবদি পর্যন্ত কলেজ ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃত্ত রয়েছেন।
এ ব্যাপারে পোকখালী ছাত্রলীগের সাধারন সম্পাদক সাইফুল ইসলাম এ প্রতিবেদককে জানান, এই প্রথমবারের মত গ্রামীন জনপদ পোকখালী থেকে চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের কমিটিতে একজন কবির স্থান পাওয়া আসলেই সৌভাগ্যের বিষয়। আমরা গর্বিত, আমরা ধন্য।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.