গিয়াস উদ্দিন ভুলু; টেকনাফ :
আসন্ন টেকনাফ পৌরসভা নির্বাচনে ৯টি ওযার্ডের প্রতিদ্বন্দ্বী কাউন্সিলার প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ সম্পন্ন করা হয়েছে।
১০ মে মঙ্গলবার জেলা রিটানিং কর্মকর্তা মোজাম্মেল হোসেন ও টেকনাফ উপজেলা রিটানিং অফিসার নুরুল ইসলামের সহযোগিতায় সকাল ১০টা থেকে ৭টি সাধারন ওয়ার্ডের ৩০ জন ও ৩টি সংরক্ষিত ওয়ার্ডের ৮ জন মোট ৩৮ জন প্রার্থীর মাঝে উৎসব মুখর পরিবেশে প্রতিক বরাদ্দ সম্পন্ন করা হয়েছে। অপর দিকে বিনা প্রতিদ্বন্দ্বীতায় টেকনাফ পৌরসভার বর্তমান মেয়র পুনরায় নির্বাচিত হতে যাচ্ছেন। তার পাশাপাশি ৬নং ও ৭নং ওয়ার্ডের বর্তমান দুই কাউন্সিলার পুনরায় জনপ্রতিনিধি হচ্ছেন। এতে বর্তমান মেয়র ও দুই কাউন্সিলারকে প্রতিক দেওয়া হয়নি।
যাদেরকে প্রতিক বরাদ্দ দেওয়া হয়েছে তারা হলেন, যথাক্রমে- সাধারন কাউন্সিলর পদে : ১নং ওয়ার্ডে নজির আহমদ কালু টেবিল ল্যাম্প মার্কা, বর্তমান কাউন্সিলার হাজী মুহাম্মদ ইউনুছ পানির বোতল, বাচা মিয়া পাঞ্জাবী, শাহ আলম ডালিম, মেহেদী হাসান উটপাখি।
২ নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলার মো. আবু হারেছ উটপাখি, এনামুল হাসান পাঞ্জাবী, মো. সামশুল আলম ডালিম, নুরুচ্ছমদ লালু পানির বোতল, মো: ফরিদ ব্ল্যাক বোর্ড, ফরিদ আহমদ টেবিল ল্যাম্প।
৩ নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর একরামুল হক উটপাখি, মাওঃ মো: আশরফ আলী পাঞ্জাবী।
৪ নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলার হাছান আহমদ টেবিল ল্যাম্প, হোছন আহমদ ডালিম মার্কা, কবির আহমদ পাঞ্জাবী, আহমদ উল্লাহ উটপাখি, মো: ইসমাইল পানির বোতল, শওকত আলম ব্ল্যাক বোর্ড।
৫ নং ওয়ার্ডে মো. ইউসুফ মনু টেবিল ল্যাম্প, মো. আলম বাহাদুর উটপাখি, মো. ইউসুফ ভুট্টো পাঞ্জাবী, রেজাউল করিম পানির বোতল।
৬ নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর ও সাংবাদিক আবদুল্লাহ মনির বিনাপ্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত।
৭ নং ওয়ার্ডে, বর্তমান কাউন্সিলার মাওঃ মুজিবুর রহমান বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত।
৮ নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলার মো. রফিক উটপাখি, মো. ইউনুছ টেবিল ল্যাম্প, মো. মনিরুজ্জামান (আমীর) পাঞ্জাবী, মো. উসমান গণি পানির বোতল।
৯ নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলার মো. আমিন ভুলু পাঞ্জাবী, নুরুল বশর উপপাখি, নুরুল আবছার টেবিল ল্যাম্প।
সংরক্ষিত ১ নং আসনে সাজেদা আকতার মুন্নি কেচি মার্কা, কুহিনুর আকতার মৌমাছি মার্কা, ফিরুজা বেগম আক্সগুর মার্কা। সংরক্ষিত ২ নং আসনে দিলরুবা খানম মৌমাছি মার্কা, শামীমা আকতার কেচি মার্কা, রাজিয়া বেগম আক্সগুর মার্কা। ৩ নং আসনে নাজমা আলম কেচি মার্কা ও হোসনে আরা বেগম আক্সগুর মার্কা।
প্রতিক বরাদ্দ পাওয়ার পর প্রার্থী ও কর্মী সমর্থকরা মিছিলে মিছিলে শ্লোগানে শ্লোগানে পৌরসভার অলিগলি প্রদক্ষিন করে মুখরিত করে তুলে। উল্লেখ্য আগামী ২৫ মে সারাদেশে ৯টি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.