সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / প্রকাশক দীপন হত্যার দায় স্বীকার করলো আনসার আল ইসলাম

প্রকাশক দীপন হত্যার দায় স্বীকার করলো আনসার আল ইসলাম

Ansar Al Islam - 1প্রকাশক ফয়সাল আরেফিন দীপন হত্যা ও মোহাম্মদপুরে তিনজনকে কুপিয়ে আহত করার দায় স্বীকার করেছে আনসার আল ইসলাম।

রাজধানীর মোহাম্মদপুরে ব্লগার অভিজিত্ রায়ের প্রকাশক আহমেদুর রশীদ টুটুলকে লালমাটিয়ায় কুপিয়ে হত্যা করতে না পারলেও প্রায় এক ঘণ্টার ব্যবধানে শাহবাগে তার আরেক প্রকাশক ফয়সাল আরেফিন দীপনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা৷

এ ঘটনার দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন আনসার-আল-ইসলাম। শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দায় স্বীকার করে তারা।

বিবৃতিতে বলা হয়, আনসার-আল-ইসলাম (আল কায়দা ভারতীয় উপমহাদেশ বাংলাদেশ শাখা) এর মুজাহিদিনরা আল্লাহ ও তার রাসুল এবং ইসলামের দুশমন টুটুল ও ফয়সাল আরেফিন দীপনের উপর হামলা চালিয়েছেন।

ওই বিবৃতিতে আরো বলা হয়, আল্লাহ ও তার রাসুল এবং ইসলাম রক্ষার্থে আমরা এ দায় স্বীকার করছি।

শীর্ষ নিউজডটকম,ডেস্ক।

Share

Leave a Reply

x

Check Also

https://coxview.net/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

Portrait of a professional, showcasing contact details and role information.