সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / প্রথম বাংলাদেশি হিসেবে ওয়াসফিয়ার ‘সেভেন সামিট’ জয়

প্রথম বাংলাদেশি হিসেবে ওয়াসফিয়ার ‘সেভেন সামিট’ জয়

WN7thSummit2 -2ইন্দোনেশিয়ার কার্সটেনস পিরামিড পর্বত শৃঙ্গ জয়ের মাধ্যমে বিশ্বের সাতটি অঞ্চলের সর্বোচ্চ সাতটি শৃঙ্গ জয়ের অভিযান পূর্ণ করেছেন এভারেস্ট জয়ী ওয়াসফিয়া নাজরীন। নাজরিনের ফেসবুক পেজের এ তথ্য জানানো হয়েছে বলে জানিয়েছে বিবিসি।

ইন্দোনেশিয়ার মাউন্ট কার্সটেনস নামের পর্বতের শৃঙ্গটি পুঞ্জাক জায়া নামেও পরিচিত, যার উচ্চতা ৪ হাজার ৮৮৪ মিটার।
বাংলাদেশ অন সেভেন সামিট ফাউন্ডেশনের মুখপাত্র করভি রাকসান্ড ফেসবুক বার্তায় জানান, স্যাটেলাইট ফোনে ওয়াসফিয়া জানিয়েছেন, ‘বাংলাদেশের স্বাধীনতার ৪০ বছর উদযাপনের জন্য আমরা এই ক্যাম্পেইন শুরু করি যা ‘৭১ এর চেতনাকে আরো পরিপূর্ণ করার একটি প্রয়াস এবং তাদের জন্য উত্সর্গ করছি যারা দেশের জন্য প্রাণ দিয়েছেন।’

WN7thSummit2নিজ ভূমিতে (বাংলাদেশ) ফেরার জন্য উদগ্রীব হয়ে আছেন বলেও জানান ওয়াসফিয়া নাজরীন। এই প্রথম কোনো বাংলাদেশি নারী ওসেনিয়ার সব্বোর্চ্চ এই পর্বতে উঠলেন।

প্রথম বাংলাদেশি হিসেবে ‘বাংলাদেশ অন সেভেন সামিট’ নামে একটি অভিযান চালাচ্ছিলেন মিস নাজরীন। চার বছর আগে তিনি তার এই কর্মসূচি শুরু করেন।

উল্লেখ্য, ওয়াসফিয়া নাজরীন দ্বিতীয় বাংলাদেশি নারী হিসেবে ২০১২ সালে ২৬ মে শনিবার সকাল পৌনে ৭টায় বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ এভারেষ্টের চূড়ায় আরোহণ করেন।

প্রিয়ডটকম,ডেস্ক।

Share

Leave a Reply

x

Check Also

https://coxview.net/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

Portrait of a professional, showcasing contact details and role information.