সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / প্রথমবারের মতো বিদেশের মাটিতে দর্শক মাতাবেন মীরাক্কেল তারকা আরমান

প্রথমবারের মতো বিদেশের মাটিতে দর্শক মাতাবেন মীরাক্কেল তারকা আরমান

মুকুল কান্তি দাশ; চকরিয়া :

প্রথমবারের মতো দর্শক মাতাতে বিদেশে গেলেন মীরাক্কেল তারকা কক্সবাজারের চকরিয়ার সন্তান কমর উদ্দিন আরমান। আগামী ১১ ডিসেম্বর একটি অনুষ্ঠানে অংশগ্রহন করতে দক্ষিণ কোরিয়া গেছেন তিনি। বৃহস্পতিবার রাত ৯.২০ মিনিটে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি দক্ষিণ কোরিয়ার উদ্দেশ্যে রওয়ানা দেন। কমরউদ্দিন আরমান চকরিয়া পৌরসভার মগবাজার এলাকার আশরাফ উদ্দিনের ছেলে।

তিনি আগামি ১২ ডিসেম্বর দক্ষিণ কোরিয়ার সুয়নের ইউএনআই কনভেনশন সেন্টারে ইপিএস বাংলা কমিউনিটি ইন কোরিয়া আয়োজিত ইপিএস এ্যাওয়ার্ড ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিবেন। তাঁর সঙ্গে একই অনুষ্ঠানে দর্শক ও শ্রোতা মাতাবেন চ্যানেল আই এর সেরা কণ্ঠশিল্পি ইমরান মাহমুদুল, লুইপা ও পূজা।

এক প্রতিক্রিয়ায় কমরউদ্দিন আরমান বলেন, ভিনদেশে এই সফরটি আমার প্রথমই। দেশে অনেক অনুষ্ঠান করলেও ভিনদেশের অভিজ্ঞতা হবে একদমই নতুন। স্বদেশের ন্যায় বিদেশেও যেন আমি দেশের মান অক্ষুন্ন রাখতে পারি-এজন্য কক্সবাজারসহ সারাদেশের মানুষের কাছে দোয়া চাই।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.