সাম্প্রতিক....
Home / জাতীয় / প্রধানমন্ত্রী কম্বোডিয়ায় পৌঁছেছেন

প্রধানমন্ত্রী কম্বোডিয়ায় পৌঁছেছেন

নমপেন আন্তর্জাতিক বিমানবন্দরে কম্বোডিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সাইদা মুনা তাসনিম প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান।

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিন দিনের সফরে কম্বোডিয়ার নমপেন আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন।

৩ ডিসেম্বর রোববার কম্বোডিয়ার স্থানীয় সময় বেলা সোয়া ১২টার দিকে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বাংলাদেশ বিমানের একটি ভিভিআইপি ফ্লাইট নম পেন আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

সেখানে কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেনের নিযুক্ত মিনিস্টার ইন ওয়েটিং এবং থাইল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এবং কম্বোডিয়ায় বর্তমানে অ্যাক্রেডিটেড সাইদা মুনা তাসনিম বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান।

বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষে শেখ হাসিনাকে একটি মোটর শোভাযাত্রা সহকারে হোটেল সোফিটেলে নিয়ে যাওয়া হয়। কম্বোডিয়া সফরকালে তিনি এই হোটেলেই থাকবেন।

প্রধানমন্ত্রী বিকেলে নমপেনে স্বাধীনতা স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন। তিনি কম্বোডিয়ার প্রয়াত রাজা নরোদম সিহানুকের রাজকীয় স্মৃতি মূর্তিতেও ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন।

৪ ডিসেম্বর সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেনের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করবেন। এর আগে দুই প্রধানমন্ত্রী একান্ত আলোচনায় বসবেন।

এর আগে রোববার সকাল সাড়ে ৮টার দিকে বাংলাদেশ বিমানের একটি ভিভিআইপি ফ্লাইট প্রধানমন্ত্রীকে নিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়।

কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুনসেনের আমন্ত্রণে প্রধানমন্ত্রীর এ সফরে তার সঙ্গে রয়েছে বৌদ্ধ ভিক্ষুদের একটি প্রতিনিধি দল। এ ছাড়া পররাষ্ট্রমন্ত্রীসহ তিনজন মন্ত্রী ও পাঁচটি মন্ত্রণালয়ের সচিব এবং ব্যবসায়ীদের একটি প্রতিনিধি দলও প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হয়েছে।

সফরকালে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা-সংক্রান্ত ১১টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে।

এর আগে এই সফরের বিভিন্ন দিক তুলে ধরে গত বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী জানান, এই সফরে দেশ দু’টি তাদের জাতির পিতার সম্মানে নিজ নিজ দেশের রাজধানীতে একটি গুরুত্বপূর্ণ সড়কের নামকরণ করবে।

এ ছাড়া ঢাকায় বারিধারা কূটনৈতিক এলাকায় অবস্থিত পার্ক রোডের নাম কম্বোডিয়ার জাতির পিতা ও প্রয়াত রাজা নরদোম সিহানুকের নামে হবে। একইভাবে কম্বোডিয়া সরকার বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে তাদের দেশের রাজধানী নমপেনের একটি প্রধান সড়কের নামকরণ করবে।

সূত্র:ইতি আফরোজ-priyo.com;ডেস্ক।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.