সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / প্রাসাদ আছে রাজা নেই : টেকনাফে আইন-শৃঙ্খলা বাহিনীর টাস্কফোর্স মাদক বিরোধী অভিযান শুরু

প্রাসাদ আছে রাজা নেই : টেকনাফে আইন-শৃঙ্খলা বাহিনীর টাস্কফোর্স মাদক বিরোধী অভিযান শুরু


গিয়াস উদ্দিন ভুলু; টেকনাফ :
টেকনাফ উপজেলার বিভিন্ন এলাকার চিহ্নিত ও তালিকাভূক্ত মাদক পাচারকারীদের আস্তানা এবং রাজ প্রাসাদ গুলোতে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যৌথ টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়েছে। উক্ত অভিযানে কোন মাদক কারবারী আটক না হলেও একজন খুচরা মাদক বিক্রেতার বসত বাড়ী থেকে ২টি ধারালো কিরিচ উদ্ধার করা হয়েছে।

জানা যায়, ৯ সেপ্টেম্বর বিকাল ৩টা হতে সাড়ে ৫টা পর্যন্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলের ডেপুটি ডাইরেক্টর (গোয়েন্দা) এ,কে,এম শওকত ইসলাম, সহকারী পুলিশ সুপার সাইফুল ইসলাম, কক্সবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক সোমেন মন্ডল, টেকনাফ মডেল থানার অফিসার্স ইনচার্জ রনজিত কুমার বড়ুয়া, টেকনাফ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সহকারী পরিচালক মোশারফ হোসেন চৌধুরীর নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, র‌্যাব, পুলিশ, বিজিবি ও আনসার সদস্যদের সমন্বয়ে এই যৌথ টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা শুরু করার আগে ৩টি গ্রুপ সৃষ্টি করা হয়। একটি গ্রুপ টেকনাফ পৌরসভা, একটি গ্রুপ হ্নীলা ইউনিয়ন, একটি গ্রুপ টেকনাফ সদর ও সাবরাং ইউনিয়নে অভিযান পরিচালনা করে।

তথ্য সূত্রে দেখা যায়, সাবরাং, টেকনাফ পৌর এলাকা, সদর হ্নীলা ইউনিয়নের বেশ কয়েকজন চিহ্নিত মাদক কারবারীদের রাজ প্রাসাদ তল্লাশী করে। এরা হচ্ছে ৯নং ওয়ার্ড দক্ষিন জালিয়া পাড়ার মৃত মাছনের পত্র রেজাউর রহমান রেজা, মৃত আব্দুল গাফ্ফারের পুত্র মোহাম্মদ মোজাম্মেল, মোহাম্মদ আলম, জোবায়ের, নাজির পাড়ার মৃত মোজাহার মিয়ার পুত্র এনাম মেম্বারের বাড়ি, সাবরাং নয়াপাড়ার জব্বার, শামসুল আলম মার্কিন, গফুর, কুলাল পাড়ার এখলাসের স্ত্রী কালা বুড়ি, হ্নীলা ইউনিয়ন ৮নং ওয়ার্ড লেদার নুরুল হুদা মেম্বার, আলীখালীর নুরুল কবির, রঙ্গিখালীর জামাল মেম্বার ও ফুলের ডেইল শামসুল আলম বাবুল মেম্বারের বাড়িতে এই সাঁড়াশী অভিযান পরিচালনা করা হয়।এই সময় আইন-শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে চিহ্নিত ও তালিকাভূক্ত মাদক কারবারীরা তাদের নিজস্ব রাজ প্রাসাদ ছেড়ে পালিয়ে যায়।

এতে কোন মাদক কাররবারীকে আটক করতে সক্ষম হয়নি আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। অভিযানের সত্যতা নিশ্চিত করে টেকনাফ মডেল থানার (ওসি) রনজিত কুমার বড়ুয়া বলেন মাদক পাচার ঠেকাতে এবং অত্র এলাকার শীর্ষ মাদক কারবারীদের আইনের আওতাই নিয়ে আসতে আইন-শৃঙ্খলা বাহিনীর মাদক বিরোধী এই অভিযান অব্যাহত থাকবে।

Share

Leave a Reply

x

Check Also

ইসলামপুরে তুচ্ছ ঘটনায় যুবককে ছুরিকাঘাত

  নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও : কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলার ইসলামপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নুর ...

Portrait of a professional, showcasing contact details and role information.