
বলিউডে তো বটেই, হলিউডেও যে প্রিয়াঙ্কা চোপড়া ব্যাপক জনপ্রিয়, তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। তিনি টিভি সিরিজ ‘কোয়ান্টিকো’ দিয়েই মন জয় করেছেন মার্কিনীদের। হলিউডের প্রথম ছবিটি এখনও মুক্তিই পায়নি। তা সত্ত্বেও বিভিন্ন ইভেন্টে প্রিয়াঙ্কার পদচারণায় মুগ্ধ গোটা হলিউড। তেমনি এক আসরে উপস্থিত প্রিয়াঙ্কাকে জড়িয়ে ধরে চুমু খেলেন এক মার্কিন অভিনেতা!
আগামী ২ জুন মুক্তি পাবে প্রিয়াঙ্কার প্রথম হলিউড ছবি ‘বেওয়াচ’। এতে ভিলেনের চরিত্রে থাকবেন তিনি। মিয়ামিতে সেই ‘বেওয়াচ’ ছবির প্রিমিয়ারে গিয়েছিলেন প্রিয়াঙ্কা। কথা বলছিলেন হলিউডের বিভিন্ন সংবাদমাধ্যমের সঙ্গে। সবকিছু ঠিকঠাকই ছিল। সেসময় আচমকাই পিছন থেকে প্রিয়াঙ্কাকে জড়িয়ে ধরে চুমু খেয়ে বসলেন তার সহ-অভিনেতা ডোয়াইন জনসন।

প্রিয়াঙ্কা চোপড়া ও ডোয়াইন জনসন। ছবি: সংগৃহীত
এহেন আচমকা চুমুতে প্রতিক্রিয়া কী ছিল প্রিয়াঙ্কার, পাঠক নিশ্চয়ই জানতে উৎসুক! কী করবে ভেবে না পেয়ে অপ্রস্তুত প্রিয়াঙ্কার সেসময় হেসে ব্যাপারটি সহজ করা ছাড়া আর কোনও উপায় ছিল না।

প্রিয়াঙ্কা চোপড়া ও ডোয়াইন জনসন। ছবি: সংগৃহীত
প্রিয়াঙ্কা জানিয়েছেন, ‘দুর্দান্ত কাজ করেছি আমরা। প্রত্যেকেই অসাধারণ অভিনয় করেছেন। কোয়ান্টিকো এবং বেওয়াচ-এর শুটিং একসঙ্গে থাকায় আমায় অনেক দৌড়ঝাঁপ করতে হয়েছে। এখানে আসতে পারায় আমি খুব খুশি। এই সিজনে ‘বেওয়াচ’ দেখার মজাই আলাদা। ডোয়াইন জনসন এবং জ্যাক অ্যাফ্রন আমার থেকেও ভালো অভিনয় করেন।‘
এদিন মিয়ামিতে ‘বেওয়াচ’-এর প্রিমিয়ার ভালোই কেটেছে বলে জানিয়েছেন প্রিয়াঙ্কা। নিজের ইন্সটাগ্রাম ও টুইটারে সে ছবি শেয়ারও করেছেন প্রিয়াঙ্কা। তার এবং ডোয়াইনের চুমুর ছবিটি বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়েছে।
সূত্র:শামীমা সীমা/priyo.com,ডেস্ক।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.