সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / ফলোআপ.. মাছুয়াখালীতে রাত্রে চারা কর্তনের ঘটনায় অবশেষে মূলহোতা শনাক্ত

ফলোআপ.. মাছুয়াখালীতে রাত্রে চারা কর্তনের ঘটনায় অবশেষে মূলহোতা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক; ঈদগাঁও :

কক্সবাজার সদর উপজেলার মেহেরঘোনা রেঞ্জের মাছুয়াখালী বনবিটের বইজ্জারঘোনা এলাকা থেকে রাত্রে ২৫ হাজার চারা কর্তনের হোতা এক ভিলেজারকে অবশেষে চিহ্নিত করেছে তদন্ত কমিটি। ২৫শে মে রাতের আধাঁরে চারা কর্তনের ঘটনায় বেশ কিছুদিন তদন্তের পর কদিন পূর্বে স্থানীয় মেম্বার মাহমুদুল হাসান মিনারের নেতৃত্বে চৌফলদন্ডী কালু ফকির পাড়া জামে মসজিদে সন্দেহজনক অপরাধীদের শপথ গ্রহন সম্পন্ন হয়। এতে ১২/ ১৪ জন ব্যক্তি শপথ করলেও বিটের ভিলেজার স্থানীয় বালুচর এলাকার মৃত জামাল উদ্দিনের পুত্র নেছার উদ্দিন শপথ গ্রহন করেননি। তদন্ত কমিটি চারা কর্তনের দায়ে তাকেই অপরাধী (মূলহোতা) হিসেবে চিহ্নিত করে।

বিট কর্মকতা উজ্জল কান্তি মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করে তিনি বলেন, বিভাগীয় বন কর্মকতার কাছে ভিলেজার নেছার উদ্দিনের বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করেছে বলে জানান এ প্রতিবেদককে।

ঈদগাঁও ইউপি সদস্য এবং তদন্ত কমিটির প্রধান মাহমুদুল হাসান মিনার, ভিলেজার নেছারকে চারা কর্তনের দায়ে মূলহোতা চিহ্নিত করার সত্যতা নিশ্চিত করেন।

তদন্ত কমিটির সদস্য কাইয়ুম উদ্দিন এ ঘটনার নেছার উদ্দিনকে সন্দেহ করা হচ্ছে বলে জানান।

কমিটির অপর সদস্য হুমায়ুন তাহের শপথের বিষয়টি নিশ্চিত করলেও অপরাধী শনাক্তের বিষয়ে অবগত নন বলে জানায়।

মেহেরঘোনা রেঞ্জ কর্মকতা মামুন মিয়া এ বিষয়ে পরে কথা বলবো ও মাছুয়াখালী বিট কর্মকতার সাথে কথা বলতে বলে।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.