সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / ফাঁসিয়াখালী, বড়ঘোপ ও হ্নীলায় বৃহস্পতিবার সাধারণ ছুটি ঘোষণা

ফাঁসিয়াখালী, বড়ঘোপ ও হ্নীলায় বৃহস্পতিবার সাধারণ ছুটি ঘোষণা

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদের উপ নির্বাচন। টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদের উপ নির্বাচন ও কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদের উপ নির্বাচন উপলক্ষে আগামী বৃহস্পতিবার ২৫ জুলাই উক্ত ৩ টি ইউনিয়ন এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। একই দিন অনুষ্ঠিতব্য দেশের বিভিন্ন জেলায় আরো ৬০ টি ইউনিয়ন পরিষদ এলাকায় একইসাথে সাধারণ ছুটি ঘোষণা করা হয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের রোববার ২১ জুলাই ১৭৩.০৮.০০২.১৮.১৪৬ নম্বর স্মারকে বিধি অনুবিভাগের বিধি-৪ শাখার সিনিয়র সহকারী সচিব এস.এম শাহীন’র স্বাক্ষরে জারীকৃত এক প্রজ্ঞাপনে নির্বাচন কমিশনের চাহিদা অনুযায়ী এ আদেশ জারি করা হয়। আদেশে সরকারি, আধাসরকারী, বেসরকারি, সায়ত্বশাসিত অফিস, প্রতিষ্ঠান ও সংস্থায় কর্মরত সকল কর্মকর্তা ও কর্মচারী এ সাধারণ ছুটির আওতায় পড়বে। তবে সাধারণ ছুটি এলকায় পূর্ব নির্ধারিত কোন পাবলিক পরীক্ষা থাকলে তা সাধারণ ছুটির আওতা বহির্ভূত থাকবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.