সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / ক্রীড়া / ফিফা র‌্যাংকিংয়ে আবারও পেছালো বাংলাদেশ

ফিফা র‌্যাংকিংয়ে আবারও পেছালো বাংলাদেশ

http://coxview.com/wp-content/uploads/2022/06/Sports-Bangladesh.jpg

বাংলাদেশ ফুটবল দল।

অনলাইন ডেস্ক :
নতুন র‍্যাংকিংয়ে বড় ধাক্কা খেয়েছে বাংলাদেশ। চলতি এশিয়ান কাপ বাছাইপর্ব শুরু হওয়ার আগে ফিফা র‌্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান ছিল ১৮৮তম। প্রথম ম্যাচে ৯৯ ধাপ এগিয়ে থাকা বাহরাইনের বিপক্ষে ২-০ গোলের হারের পর রেটিং পয়েন্ট ৫.০১ কমে যায়। র‌্যাংকিংয়েও এক ধাপ পেছাতে হয়েছে। যার ফলে প্রায় সাড়ে তিন বছর পর আবারও ১৯০’র ঘরে ঢুকলো লাল সবুজরা।

গতকাল নিজেদের দ্বিতীয় ম্যাচে ১৩৫তম দল তুর্কমেনিস্তানের বিপক্ষে লড়াই করে হেরেছে লাল-সবুজ বাহিনীরা। জয়েরও সুযোগ ছিল। কিন্তু সেগুলো কাজে না লাগাতে পারার ব্যর্থতায় শেষ পর্যন্ত হারতে হয়েছে। এতে আরও ৭.৯ রেটিং পয়েন্ট কমেছে বাংলাদেশের। সেই সঙ্গে র‌্যাংকিংয়েও আরও তিন ধাপ পেছাতে হলো।

এই মুহূর্তে র‌্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান ১৯২তম। এর মধ্য দিয়ে ৪০ মাস পর আবারও ১৯০-এর পেছনে চলে গেল জামাল ভূঁইয়ারা।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.