
এম আবুহেনা সাগর; ঈদগাঁও :
কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও শহীদ মিনার ফুলে ফুলে ছেয়ে গেছে। প্রতি বছরের ধারায় এ বছরও অমর একুশের প্রথম প্রথরে রাত ১২টা ১ মিনিটের দিকে ঈদগাঁও শহীদ মিনারে রাজনৈতিক দল, সামাজিক সংগঠনের নেতাকর্মীরা ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পমাল্য অর্পণ করে।
এদিকে সোহেল জাহান চৌধুরী ও তারেক আজিজের নেতৃত্বে ঈদগাঁও ইউনিয়ন আওয়ামীলীগ, সেলিম মোশেদ ফরাজী ও ওসমান সরওয়ার ডিপোর নেতৃত্বে জালালাবাদ ইউনিয়ন আওয়ামীলীগ এবং যুবলীগ, রাশেদ উদ্দিন রাশেল ও আবুহেনা বিশাদের নেতৃত্বে ঈদগাঁও সাংগঠনিক উপজেলা ছাত্রলীগ, নাছির উদ্দিন জয় ও দিদারুল ইসলামের নেতৃত্বে ইসলামাবাদ ইউনিয়ন যুবলীগ, রাহুল পাল ও ফয়সাল আল ফিরোজের নেতৃত্বে ঈদগাঁও ইউনিয়ন ছাত্রলীগ। সকালে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন – ঈদগাঁও সাংগঠনিক উপজেলা বিএনপি ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা।
অন্যদিকে ঈদগাঁওর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকেও পুষ্পমাল্য অপর্ন করা হয় স্ব স্ব বিদ্যালয়ে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.