সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / ফের ‘বিয়ের পিড়ি’তে সানি লিওনি!

ফের ‘বিয়ের পিড়ি’তে সানি লিওনি!

সাবেক পর্নোতারকা এবং বলিউড নায়িকা সানি ফের বিয়ের পিড়িতে বসেছেন! তবে এবারও তার স্বামী ড্যানিয়েল ওয়েবারই। কিন্তু কীভাবে?

আসলে নিজেদের সপ্তম বিয়েবার্ষিকীতে স্বামীর সঙ্গে বধূবেশে ছবি তুলেছেন সানি লিওনি। আর সেটাই এমনভাবে ভাইরাল হয়েছে নেটদুনিয়ায় যে, সবাই ধরেই নিয়েছেন সানি লিওনি দ্বিতীয় বিয়ে করেছেন!

ছবির ক্যাপশনে সানি লিখেছেন, ‘সাত বছর আগে এই দিনে ঈশ্বরকে সাক্ষী রেখে আমরা প্রতিজ্ঞা করেছিলাম, জীবনে যে বাধাই আসুক না কেন, একে অপরকে আমরা ভালোবেসে যাব। আজ আমি বলতে পারি, সেদিনের চেয়েও এখন আমি তোমাকে আরও বেশি ভালোবাসি। ড্যানিয়েল ওয়েবার, শুভ বিবাহবার্ষিকী।’

এই সাত বছরে নিজের গর্ভজাত সন্তানের মা না হলেও সানি এবং ড্যানিয়েল দত্তক গ্রহণ করেছেন তিনটি শিশুকে। তাদেরকে নিয়েই এখন সানি-ড্যানিয়েলের সুখের সংসার

সূত্র:somoynews.tv;ডেস্ক।

 

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.