
মিয়ানমারের বিভিন্ন সংবাদ মাধ্যমে সীমান্ত পরিস্থিতি নিয়ে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রকাশ কারায় ঢাকায় মিয়ানমারের রাষ্ট্রদূত উ লুইন ও’কে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে একটি আনুষ্ঠানিক পত্র হস্তন্তর করা হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মিয়ানমারের সংবাদপত্রে যে সংবাদগুলি ছাপানো হয়েছে সেগুলি মিথ্যা ও বানোয়াট।
জানা গেছে, মিয়ানমারের সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে যে, ২৪ জানুয়ারি ভোরে বাংলাদেশ থেকে একদল সন্ত্রাসী মিয়ানমারে প্রবেশ করে লংগদু শহরের এক পুলিশ চৌকিতে আক্রমণ করেছে।
এর প্রতিবাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এটি নিশ্চিত ওই দিন বাংলাদেশ থেকে কেউ মিয়ানমারে অনুপ্রবেশ করেনি বা গুলি ছোড়া হয়নি। এর আগেও মিয়ানমারের সংবাদমাধ্যমে এই ধরনের মিথ্যা খবর প্রকাশ করা হয়েছে। আমরা দৃঢ়ভাবে বলতে চাই, বাংলাদেশে কোনও সন্ত্রাসী সংগঠনের উপস্থিতি নেই। সন্ত্রাসবাদের বিরুদ্ধে কাজ করার জন্য ইতোমধ্যে বাংলাদেশ মিয়ানমারকে একটি প্রস্তাবনা দিয়েছে। এছাড়া সীমান্তে যৌথ টহলেও প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। কিন্তু মিয়ানমার এখনও এর কোনও জবাব দেয়নি।
এর আগে, বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে গত ৪ নভেম্বর মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী (বিজিপি) ৪১ রাউন্ড গুলি ছুঁড়লে দেশটির রাষ্ট্রদূত উ লুইন ও’কে গত ৭ নভেম্বর দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়। বিজিপি কেন এমন ঘটনা ঘটাল, তার ব্যাখ্যা চেয়ে রাষ্ট্রদূত উ লুইন ও’কে কূটনৈতিক চিঠি দেয় পররাষ্ট্র মন্ত্রণালয়।
সূত্র:deshebideshe.com-ডেস্ক।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.