
এম আবুহেনা সাগর; ঈদগাঁও :
কক্সবাজার সদরের ঈদগাঁওতে মারসা পরিবহন খাদে পড়েছে। ২১ অক্টোবর বিকেল ৪টার দিকে ঈদগাঁও ইউনিয়নের চান্দেঁরঘোনা লাল শরিয়া পাড়ার ওয়াপদার উত্তর পার্শ্বে বাই সাইকেলকে বাঁচাতে গিয়ে এক টমটমকে ধাক্কা দিয়ে দূর পাল্লার মারসা পরিবহন ধানী জমিতে পড়ে যায়। এতে টমটমে থাকা মহিলা শিশুসহ বেশ কজন আহত হয়। আহতদের নাম জানা যায়নি। তবে মারসা গাড়ীর সামনের গ্লাসসহ বিভিন্ন অংশে ক্ষয়ক্ষতি হয়।
দুর্ঘটনার পরপরই স্থানীয় তদন্ত কেন্দ্রের এএসআই লিটনুর রহমান জয় ঘটনা স্থল পরিদর্শন করেন।
উপরোক্ত বিষয়ে সত্যতা নিশ্চিত করেন স্থানীয় কমিউনিটি পুলিশ নেতা মাহবুবুল আলম।
এদিকে সচেতন মহলের মতে, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বেপরোয়া গতিতে গাড়ী চালায় মারসা পরিবহনের চালকরা।
উল্লেখ্য যে, সপ্তাহের ব্যবধানে ঈদগাঁওর কালির ছড়া বাজারে আরো দুটি পরিবহন খাদে পড়ে ছিল।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.