
হামিদুল হক, ঈদগড়
আদমপাচার মামলায় গ্রেফতার হলেন পার্বত্য বাইশারীর ইউপি মেম্বার। ১৬ ফেব্রুয়ারী গভীর রাতে রামু থানা পুলিশ তাকে বড়ইচর থেকে আটক করেন।
ঈদগড়ে বিশেষ দায়িত্বপ্রাপ্ত রামু থানার এএসআই মোর্শেদ জানান, ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর থানায় মানবপাচার আইনে দায়েরকৃত একটি মামলার আসামী হিসাবে মেম্বার সাহাব উদ্দীন (৪৫)কে আটক করা হয়। আটক ব্যক্তি বাইশারী ইউনিয়নের বড়ইচরের ঠান্ডা মিয়ার পুত্র।
এ ব্যাপারে বিস্তারিত কিছু জানা সম্ভব হয়নি।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.