সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / বাবুর্চি বহুমুখী সমিতি, ঈদগাঁও শাখার নিবার্চন সম্পন্ন

বাবুর্চি বহুমুখী সমিতি, ঈদগাঁও শাখার নিবার্চন সম্পন্ন

নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :

কক্সবাজার জেলা বাবুর্চি বহুমুখী সমবায় সমিতি লিমিটেড (রেজি: নং ৯৮৮), ঈদগাঁও শাখার নির্বাচন সম্পন্ন হয়েছে।

১৩ অক্টোবর সকাল ১০টা থেকে ঈদগাঁও প্রিন্স অব কমিউনিটি সেন্টারে এই ভোটদান কার্যক্রম শুরু হয়। তবে ৫৭ ভোটারের মধ্য ৫৬ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। সীমিত পরিসর ও স্বাস্থ্যবিধি মেনে এই নির্বাচন সম্পন্ন হয়। ছিলনা কোন পোষ্টার, লিফলেট ও সরগরম।

এতে উপস্থিত ছিলেন, নির্বাচন কমিশনার মো : রেজাউল করিম, ঈদগাঁও সাংগঠনিক উপজেলা শ্রমিকলীগের সভাপতি আমজাদ হোসেন রাজা, সাংবাদিক এম আবু হেনা সাগর, জেলা বাবুর্চি সমিতির সভাপতি মো: হারুন, সেলিম উল্লাহসহ প্রার্থীদের মনোনীত প্রতিনিধিগন।

দুপুরে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হয়। এতে সভাপতি পদে মনজুর আলম, সহ সভাপতি মো: জাহেদ, অর্থ সম্পাদক জাফর আলম, সাংগঠনিক সম্পাদক শহিদুল্লাহ নির্বাচিত হন। তবে সাধারণ সম্পাদক এহেচানুল হক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.