
এস.এম.ছগির আহমদ আজগরী; পেকুয়া :
পেকুয়ায় শিলখালী বারবাকিয়া ওয়ারেচীয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ উৎসব সম্পন্ন হয়েছে। ১ জানুয়ারী রোববার সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গনে জনাকীর্ণ আড়ম্বর আয়োজনে এ উৎসব অনুষ্টিত হয়।
জানা যায়, নতূন বছরের প্রথমদিনেই শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে সরকারী শ্রেনী পাঠ্যবই তুলে দেওয়ার নির্দেশনার আলোকে উক্ত বিদ্যালয়ে পাঠ্যবই বিতরন উৎসব আয়োজন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মিসেস বুলবুল জান্নাত আরা বেগমের সঞ্চালনায় অনুষ্ঠিত বই বিতরণ উৎসবে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, শিলখালী ইউপি’র ৩-৩বার নির্বাচিত চেয়ারম্যান আলহাজ মোঃ নুরুল হোছাইন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, শিলখালী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ বেলাল উদ্দিন আহমদ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, স্থানীয় ৪নং ওয়ার্ডের মেম্বার মোঃ সাহাবউদ্দিন সওদাগর এমইউপি, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য শের আলী ও এন্তেহারা, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও গণ্যমান্যদের মধ্যে ছিলেন, ডাঃ আহমদ হোছাইন, রেনুয়ারা, নুরুল হক, জোবাইর, কাদের, জান্নাতুল নাঈমা, দিলুয়ারা বেগম, মাষ্টার মোর্শেদ, মেহেরুন্নেছা এবং অন্যান্য আরো অনেকে। আলোচনা সভা শেষে প্রধান অতিথি ও প্রধান শিক্ষিকা বিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের হাতে নতুন শিক্ষাবর্ষের বই তুলে দেন। পরে, উপস্থিত সূধীজনদের সম্মানে এক চা’চক্র অনুষ্টিত হয়।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.