সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / বাড়ী বাড়ী গিয়ে ঈদগাঁওর মাইজ পাড়ায় অসহায় শীতার্থদের মাঝে কম্বল বিতরণ

বাড়ী বাড়ী গিয়ে ঈদগাঁওর মাইজ পাড়ায় অসহায় শীতার্থদের মাঝে কম্বল বিতরণ

এম আবুহেনা সাগর; ঈদগাঁও :

কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁওর বৃহত্তর মাইজপাড়ায় শীতে সন্ধ্যায় বাড়ী বাড়ী গিয়ে অসহায়, হতদরিদ্র শীতার্থ লোকজনের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

২১ জানুয়ারী সন্ধ্যা থেকে রাত্রে পর্যন্ত এলাকার সচেতন যুবকদের পক্ষ থেকে ঈদগাঁও ইউনিয়নের বৃহত্তর মাইজ পাড়ার অর্ধশতাধিক অসহায় ব্যক্তিদের মাঝে এ কম্বলগুলো বিতরন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, জালালাবাদ মাইজপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মামুনর রশিদ, ব্যবসায়ী রাকিবুল ইসলাম রিয়াদ, শিক্ষার্থী তৌহিদুল ইসলাম তৌহিদ ও মহিউদ্দিন। প্রতিদিনের ন্যায় সন্ধ্যার পর থেকে কনকনে শীতে অসহায় ও হতদরিদ্র এ মানুষগুলো কম্বল পেয়ে খুশিতে উৎফুল্ল হয়ে পড়ে। কম্বল পেয়ে অসহায় আবদুল্লাহ আবেগ আপ্লুত হয়ে কেঁদে উঠার পাশাপাশি এলাকার যুবকদের জন্য মহান রাব্বুল আলামীনের কাছে দোয়া প্রাথর্না করেন।

এ ব্যাপারে কম্বল বিতরণের সভাপতি জানান, এ ধারা পর্যায়ক্রমে অব্যাহত থাকবে। এতে সকলের সাবির্ক সহযোগিতা কামনা করেন।

এদিকে শীত মৌসুমে মানবিক দৃষ্টিকোণে অসহায় ও হতদরিদ্রদের পাশে একটু হলেও সহায়তার হাত বাড়িয়ে দিয়ে মহৎ কাজে অনুপ্রাণিত হওয়ায় শুভেচ্ছা জানান- ঈদগাহ রিপোর্টার্স সোসাইটির সাবেক সভাপতি এম আবুহেনা সাগরসহ আরো অনেকে।

 

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.