
বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু হবে আগামীকাল সোমবার (১২ নভেম্বর) থেকে। বিএনপির আগ্রহী প্রার্থীরা মনোনয়ন ফরম তুলতে পারবেন নয়া পল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে।
বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কয়টার সময় মনোনয়ন ফরম বিক্রি শুরু হবে তা নিশ্চিত করে বলেননি তিনি।
এর আগে শনিবার (১০ নভেম্বর) রাতে বিএনপির একজন দায়িত্বশীল নেতা জানান, মনোনয়ন ফরমের মূল্য সম্ভবত ৩০ হাজার টাকা হতে পারে। তবে এ বিষয়ে কারও মন্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এদিকে, জোটগতভাবে নির্বাচন করার সিদ্ধান্ত জানিয়ে কোন কোন নিবন্ধিত রাজনৈতিক দল ধানের শীষ প্রতীকে নির্বাচন করবে, এর একটি তালিকা নির্বাচন কমিশনে দিচ্ছে বিএনপি। রোববার(১১ নভেম্বর) বিকাল ৩টার দিকে চেয়ারপারসনের উপদেষ্টা বিজন কান্তি সরকার, মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান এ চিঠি নিয়ে ইসির উদ্দেশে রওয়ানা দেন।
সূত্র:somoynews.tv;ডেস্ক।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.