
গিয়াস উদ্দিন ভুলু; টেকনাফ :
বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত এলাকা টেকনাফে বিজিবি-কোস্টগার্ড সদস্যরা পৃথক ভাবে অভিযান চালিয়ে প্রায় সাড়ে ৩ লক্ষ ইয়াবাসহ ৬ জন ইয়াবা পাচারকারীকে আটক করতে সক্ষম হয়েছে।
বিজিবি তথ্য সুত্রে জানা যায়, ১৫ এপ্রিল সকাল ৫টা ৩০ মিনিটের সময় সাবরাং ইউনিয়নের নয়াপাড়া এলাকায় ইয়াবা পাচারকারীদের ধাওয়া করে একটি লবণের মাঠ থেকে ২ লক্ষ ৭০ হাজার মালিকবিহীন ইয়াবা উদ্ধার করে। তবে এই ইয়াবা গুলোর সাথে বিজিবি কাউকে আটক করতে পারেনি। বিজিবি তথ্যমতে আরো জানা যায়, উদ্ধারকৃত ইয়াবার মূল্য ৮ কোটি ১০ লক্ষ টাকা।
এই অভিযান পরিচালনা করেন সাবরাং বিওপির বিজিবি সৈনিকরা। অভিযানের উপস্থিতি টের পেয়ে ইয়াবা পাচারকারীরা কৌশলে পালিয়ে যায় বলে জানায় বিজিবি।
অপরদিকে টেকনাফ-সেন্টমাটিন কোস্টগার্ড সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে ১৫ এপ্রিল শনিবার দুপুর টার দিকে গভীর বঙ্গোপসাগরে অভিযান পরিচালনা করে একটি ট্রলার থেকে বিপুল পরিমান ইয়াবাসহ ৬ জন মিয়ানমার নাগরিককে আটক করতে সক্ষম হয়। এই অভিযানের সত্যতা নিশ্চিত করার জন্য টেকনাফ কোস্টগার্ড কর্মকর্তাদের সাথে যোগাযোগ করা হলে ইয়াবাসহ ৬ জন আটকের কথা স্বীকার করেন। তবে ইয়াবা পরিমাণ কত তা জানাতে পারেনি।
এ ব্যাপারে বিভিন্ন সুত্রে খবর নিয়ে জানা যায়, ইয়াবার পরিমান প্রায় ৮০ হাজার। আটককৃতরা সবাই মিয়ানমার আকিয়া জেলার নাগরিক। তারা হচ্ছে, মৃত আবদুল মজিদের ছেলে দুদু মিয়া (৪০) মৃত বাশার আলীর ছেলে আমীর হোসেন (৩৮) বদিউর রহমানের ছেলে আবদুল মোনাফ (৬৫) মৃত ওসিউল্লাহ ছেলে মো: ইসমাই (৪৭) মৃত শফিক মিয়ার ছেলে নুর হোসেন (৩৫) মৃত আলী হোসেনের ছেলে মো: হোসেন (২২)। শেষ খবর পাওয়া পর্যন্ত ইয়াবাসহ আটককৃত ৬ ব্যক্তি টেকনাফ কোস্টগার্ড অফিসে তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে।
টেকনাফ কোস্টগার্ড ষ্টেশন কমান্ডারের সরকারি নাম্বারের বেশ কয়েকবার ফোন দেওয়ার পরও সংযোগ বিচ্ছিন্ন থাকার কারনে তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.