সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / বিভিন্ন মহলের শোক: রামু স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারি আবদুর রহিমের ইন্তেকাল

বিভিন্ন মহলের শোক: রামু স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারি আবদুর রহিমের ইন্তেকাল

Abdur Rahim - Kashem Ramu  16.11.15 (news & 1pic) f1নিজস্ব সংবাদদাতা, রামু

রামু স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারি ও রামু উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবদুর রহিম (৫১) ইন্তেকাল করেছেন (ইন্নিলিল্লাহি ….. রাজেউন)। সোমবার ১৬ নভেম্বর সকাল ১০টা ৪৫ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন মেয়ে এক ছেলে ও আত্মীয়-স্বজনসহ বহু গুণগ্রাহী রেখে যান।

আবদুর রহিম রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের মধ্যম মেরংলোয়া গ্রামের মৃত নুর আহমদের ছেলে ও রামু স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী। বিকাল ৪টা ৩৭ মিনিটের সময় রামু মেরংলোয়া রহমানিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা মাঠে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। মরহুমের শ্যালক মৌলানা নুরুল আনোয়ার নামাজে জানাযায় ইমামতি করেন। নামাজে জানাযা শেষে মরহুম আবদুর রহিমকে মধ্যম মেরংলোয়া জামে মসজিদ সংলগ্ন কবরস্থানে দাফন করা হয়।

নামাজে জানাযার পূর্বে স্মৃতিচারণ করে সাবেক রাজনীতিক আবদুর রহিমের মৃত্যুতে শোক প্রকাশ করেন, রামু উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজল, উপজেলা বিএনপি’র আহবায়ক এস এম ফেরদৌস, যুগ্ম আহবায়ক আবুল বশর মেম্বার ও ছৈয়দ মোহাম্মদ আবদু শুক্কুর, মোৗলানা আকতার হোসেন ও ইউপি সদস্য নুরুল আবছার প্রমুখ।

লুৎফুর রহমান কাজলের শোক

রামু উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও রামু উপজেলা স্বাস্থ্য ক্লিনিকের সহকারি জনাব আব্দু রহিম এর মৃত্যুতে শোক প্রকাশ এবং মরহুমের বিদেহী আত্বার মাগফেরাত কামনা করে বিবৃতি দিয়েছেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য লুৎফুর রহমান কাজল। বিবৃতিতে তিনি মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের সদস্য, আত্মীয়-স্বজনদের প্রতি সহমর্মিতা ও সমবেদনা জ্ঞাপন করেন।

Share

Leave a Reply

x

Check Also

https://coxview.net/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

Portrait of a professional, showcasing contact details and role information.