সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / কোভিড (করোনাভাইরাস) সংক্রান্ত / বিশ্বে করোনা আক্রান্ত ১৭ কোটি ৬ লাখ ছাড়িয়েছে

বিশ্বে করোনা আক্রান্ত ১৭ কোটি ৬ লাখ ছাড়িয়েছে

http://coxview.com/wp-content/uploads/2020/11/Coronavirus-Death.jpg

গত ২৪ ঘণ্টায় (শনিবার) বিশ্বের বিভিন্ন দেশে আরও প্রায় সাড়ে ১০ হাজার মানুষের মৃত্যু হয়েছে এই ভাইরাসে আক্রান্ত হয়ে। এ নিয়ে মহামারীতে মোট প্রাণহানি গিয়ে পৌঁছেছে ৩৫ লাখ ৪৮ হাজারের কাছাকাছি।

বিশ্বজুড়ে থামছেই প্রাণঘাতী করোনাভাইরাসের তাণ্ডব। এই ভাইরাসের ছোবলে প্রতিদিন প্রাণ হারাচ্ছে হাজার হাজার মানুষ। একদিনে প্রায় ৪ লাখ ৮১ হাজার মানুষের দেহে শনাক্ত হয়েছে এই ভাইরাস। মোট আক্রান্ত ১৭ কোটি ৬ লাখের ওপর।

শনিবার ব্রাজিলে ২ হাজারের সামান্য নিচে নেমেছে প্রাণহানি। ১ হাজার ৯৭১ জনের মৃত্যুর পাশাপাশি এদিন প্রায় ৭৯ হাজার করোনা পজেটিভ শনাক্ত হয়েছে দেশটিতে।

২৪ ঘণ্টায় সাড়ে ৫শ’র মতো মানুষের প্রাণ গেছে কলম্বিয়ায়। এদিন ৪ শতাধিক মৃত্যু দেখেছে আর্জেন্টিনা, মেক্সিকো ও রাশিয়া।

যুক্তরাষ্ট্রে আরও নিম্নমুখী করোনা সংক্রমণ। শনিবার ৩৪৫ জনের মৃত্যু ও ১২ হাজারের কাছাকাছি নতুন সংক্রমিত শনাক্ত হয়েছে।

 

 

সূত্র: deshebideshe.com – ডেস্ক।

Share

Leave a Reply

x

Check Also

http://coxview.com/wp-content/uploads/2022/08/Vaccination-Corona-Children-2.jpg

জেলা-উপজেলায় শিশুদের করোনা টিকা আজ থেকে শুরু

অনলাইন ডেস্ক : দেশের জেলা ও উপজেলা পর্যায়ে শিশুদের করোনা টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে আজ। ...

Portrait of a professional, showcasing contact details and role information.