সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / বিয়ের পরে কত কোটি টাকার বিলাসবহুল বাড়িতে থাকবেন সোনম?

বিয়ের পরে কত কোটি টাকার বিলাসবহুল বাড়িতে থাকবেন সোনম?

বিয়ের পরে কত কোটি টাকার বিলাসবহুল বাড়িতে থাকবেন সোনম? ৮ মে আনন্দ আহুজার সঙ্গে সাতপাক ঘুরবেন সোনাম কাপুর। ৬ তারিখ হবে সোনামের মেহেন্দির অনুষ্ঠান।

যা নিয়ে ইতিমধ্যেই সরগরম কাপুর পরিবারের অন্দরমহল। সাজানো হচ্ছে অনিল কাপুরের বাড়িও। কিন্তু, আনন্দ আহুজার দিল্লিতে যে বাড়ি রয়েছে, তার দাম কত জানেন?

রিপোর্টে প্রকাশ, দিল্লিতে একটি বিলাসবহুল বাংলো রয়েছে সোনাম কাপুরের হবু স্বামী আনন্দ আহুজার। ৩১৭০ স্কয়ারফিট জায়গায় তৈরি হয়েছে আনন্দ আহুজাদের ওই বিলাসবহুল বাংলো।

যার দাম কমপক্ষে ১৭৩ কোটি টাকা। তবে বিয়ের পর সোনাম-আনন্দ নাকি লন্ডনের নটিং হিল-এর নতুন বাংলোতেই বসবাস করবেন। আর সেই কারণে বিয়ের আগে থেকেই মুম্বই, দিল্লি, লন্ডনে যাতায়াত শুরু করেছেন অনিল কন্যা।

এদিকে আগামী ৬ মে মুম্বইয়ের ব্যান্দ্রা-কুরলা কমপ্লেক্সের একটি পাঁচতারা হোটেলে হবে সোনাম কাপুরের মেহেন্দির অনুষ্ঠান। ৮ মে ব্যান্দ্রা বাসস্ট্যান্ডের কাছে একটি বিলাসবহুল হোটেলে হবে সোনাম-আনন্দের বিয়ে। ৮ মে রাতে ‘দ্যা লীলা’-য় বসবে সোনাম কাপুরের জমকালো রিসেপশন। যেখানে বলিউডের তাবড় সেলিব্রিটিরা হাজির থাকবেন বলে জানা যাচ্ছে।

সূত্র:deshebideshe.com;ডেস্ক।

 

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.