
ফাইল ফটো
মুকুল কান্তি দাশ; চকরিয়া :
কক্সবাজারের চকরিয়ায় আবদুল হাকিম ছোটন (২৫) নামের এক যুবকের ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত সাড়ে ১০টার দিকে চকরিয়া উপজেলার রামপুর চিংড়ী প্রজেক্ট থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহতের শরীরের বিভিন্ন অংশে গুরুতর জখমের চিহৃ রয়েছে।
নিহত আবদুল হাকিম ছোটন চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বইল্যাপাড়ার মো.দেলোয়ারের ছেলে এবং ওই এলাকার একটি চিংড়ি ঘেরের পাহারাদার হিসেবে কর্মরত ছিলো।
ছোটনের চাচাতো ভাই সোহেল জানান, ঘটনাটি ঘটনার আগ মুহুর্ত্বে ছোটন আমার সাথে মোবাইল ফোনে কথা বলছিলো। এসময় ছোটনের আত্মচিৎকার শুনতে পায়। এরপর এর মোবাইল বন্ধ হয়ে যায়। পরে ঘটনাটি তার আত্মীয়-স্বজনকে জানানো হলে তার ঘটনাস্থলে গিয়ে ঘেরের পাশ থেকে ছোটনকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়দের বরাত দিযে চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.হাবিবুর রহমান বলেন, কোরালখালী এলাকার জয়নাল আবেদীনের মেয়ের সাথে একই এলাকার নুরুল আলমের ছেলে শহীদুল্লাহর বিয়ের কথা ঠিক হয়। কিন্তু আগে থেকে ওই মেয়ের সাথে ছোটনের সাথে সম্পর্ক থাকায় গত ১২দিন আগে পালিয়ে বিয়ে করে তারা দুইজন। বিয়ের পর বাড়িতেও ফিরেন তারা। প্রেম ও বিয়ে ঘটিত কারণে এই হত্যাকান্ডের ঘটনা ঘটতে পারে বলে ধারনা করা হচ্ছে। এঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য রেজাউল কমির নামের একজনকে আটক করা হয়েছে। তবে ঘটনার পর থেকে শহীদুল্লাহ পলাতক রয়েছে।
তিনি আরো বলেন, নিহত ছোটনের শরীরের বিভিন্ন অংশে গুরুতর জখমের চিহৃ রয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। কী কারণে তাকে হত্যা করা হয়েছে তার ক্লু উদঘাটন এবং ঘটনার সাথে জড়তিদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.