
এম আবুহেনা সাগ; ঈদগাঁও :
কক্সবাজার সদরের বৃহত্তর ঈদগাঁও কেন্দ্রীয় কালী মন্দির কার্যালয়ে ২৬ অক্টোবর রাত আট টায় মন্দিরের সভাপতি উত্তম রায় পুলকের সভা পতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট অশোক আচায্যের পরিচালনায় শ্যামা পুজা উদযাপন কমিটি গঠন উপলক্ষে এক সভা অনুষ্টিত হয়।
এতে সদ্য সমাপ্ত শারদীয় দূর্গোৎসবের আয় ব্যয় হিসাব উপস্থাপন করেন দূর্গোৎসব কমিটির সাধারণ সম্পাদক ব্যবসায়ী পরিমল দে।
স্বাগত বক্তব্য রাখেন – দূর্গোৎসব কমিটির সভাপতি তপন পাল, অর্থ সম্পাদক আপন দে। আসন্ন শ্যামা পুজা উদযাপনের লক্ষে উপস্থিত সকলের মতামতের ভিক্তিতে বাবলা দে’কে সভাপতি, বাবু পাল ভেক্কাকে সাধারণ সম্পাদক ও কাঞ্চন ধরকে অর্থ সম্পাদক করে শ্যামা পুজা উদযাপন কমিটি গঠন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, মৃণাল আচায্যে, অনাথ দে,স্বপন দে, সুব্রত দাশ জিকো, মিঠুন আচায্যে, দেবাশীষ ভট্টাচার্য্য অনিক ও মনিষ আচায্যেসহ আরো অনেকে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.