
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় আপিলের রায়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজা পাঁচ বছর থেকে বাড়িয়ে দশ বছর করেছেন হাইকোর্ট। মঙ্গলবার (৩০ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। এছাড়া নির্বাচনের কোন সুযোগ নেই বলে জানিয়েছেন দুদকের আইনজীবি।
দুদকের আইনজীবীদের আবেদনের প্রেক্ষিতে বেগম জিয়ার সাজা বাড়ানোর এই আদেশ দেন আদালত। সেইসঙ্গে তারেক রহমানসহ মামলার অন্য আসামিদের সাজা ১০ বছর বহাল রেখেছেন আদালত। রায়কে ঘিরে সকাল থেকেই আদালত প্রাঙ্গণে জোরদার করা হয় নিরাপত্তা ব্যবস্থা। এর আগে গতকাল এই মামলার আপিল শুনানি শেষ হয়।
বেগম জিয়াসহ মামলার তিন আসামি বিএনপির সাবেক সংসদ সদস্য কাজী সালিমুল হক এবং ব্যবসায়ী সরফুদ্দীন আহমেদ খালাস চেয়ে পৃথক তিনটি আপিল করেন। অন্যদিকে বেগম জিয়ার সাজা বাড়ানোর পৃথক আরেকটি আবেদন করে দুদক। দুদক আইনজীবী জানান, এই রায়ের ফলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নির্বাচনে অংশগ্রহণের অযোগ্য হয়ে গেলেন।
সূত্র:somoynews.tv;ডেস্ক।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.