বাবা-মায়ের অনুমতি নিয়ে বোনের বাসায় বেড়াতে যাচ্ছিল ব্র্যাক স্কুলের ছাত্র মোঃ নোমান (১২)। কিন্তু তার প্রাণ-প্রদীপ নিভে গেল বাসের চাপায়। বেড়াতে যাওয়া হলো না তার, লাশ হয়ে ফিরলো ঘরে। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটে কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালীর নয়াপাড়া এলাকায়। নিহত শিশু নোমান খুটাখালীর মোহাম্মদ রশিদের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় ইউপি সদস্য গিয়াস উদ্দিন বলেন, শিশু নোমান বাড়ি থেকে বের হয়ে টমটমে করে নয়াপাড়ায় পৌছে নেমে যায়। ওই স্থানে সড়ক পার হওয়ার সময় কক্সবাজার থেকে চকরিয়ামূখী দ্রুতগামী চকরিয়া স্পেশাল সার্ভিস (কক্সবাজার ছ-১১-০০২৩) নামের একটি মিনিবাস চাপা দিলে ঘটনাস্থলে মারা যায় নোমান।
মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, নিহত হওয়া শিশুর লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক বাসটি জব্দ করা হলেও পালিয়ে গেছে চালক ও হেলপার।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.