
সীমা চন্দ্র নম; কুমিল্লা :
ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলা ইন্টারনেট সপ্তাহ ২০১৭ উপলক্ষে ১৮, ১৯, ও ২০ মে তিন দিনব্যাপি শুরু হয়েছে। মোশারফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজ। সকাল ৯ টায় ব্রাহ্মণপাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা থেকে র্যালি বের করে মোশারফ হোসেন খান চৌধুরি বিশ্ববিদ্যালয় কলেজে গিয়ে র্যালি শেষ হয়। র্যালি শেষে উপজেলা নির্বাহী অফিসার মো: সাখাওয়াত হোসেন উক্ত অনুষ্ঠান উদ্ধোধন করেন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএএম শাহাজাহান কবির, মোশারফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ, আব্দুল মতিন খসরু মহিলা কলেজের অধ্যক্ষ ও অন্যন্যা অতিথিবৃন্দ।
মেলায় স্টল নিয়ে বসেন মোশারফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয়র কলেজ, আব্দুল মতিন খসরু মহিলা কলেজ, আমীর হোসেন জোবেদা ডিগ্রি কলেজ, বড়ধুশিয়া কলেজ।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.