
এম আবু হেনা সাগর; ঈদগাঁও :
জেলা সদরের ঈদগাঁও বাজার ডিসি সড়ক এবার “চলো গড়ি পরিচ্ছন্ন বাংলাদেশ” শ্লোগানে পরিস্কার পরিচ্ছন্ন অভিযানে নামছে সেচ্ছাসেবী সংগঠন বৃহত্তর ঈদগাঁও ব্লাড ডোনার সোসাইটি নামের একটি সংগঠন। এটি কাল (২৩ নভেম্বর) শুক্রবার দুপুর আড়াইটার দিকে ডিসি সড়কে পরিস্কার পরিচ্ছন্ন অভিযান করবে। প্রথমে ঈদগাঁও বাসষ্টেশনস্থ ন্যাশনাল হাসপাতাল হয়ে র্যালী সহকারে তারা ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় সংলগ্ন স্থানে এসে সমবেত হবে। সেখানে থেকে আনুষ্টানিক উদ্বোধনের মধ্য দশটি টিমে ভাগ হয়ে প্রায় দেড় শতাধিক সেচ্ছাসেবী পরিস্কার পরিচ্ছনতা কাজে অংশ দিবেন বলে জানিয়েছেন ব্লাড ডোনার সোসাইটির পরিচালক মামুনর রশিদ মিশুক।
অভিযানে অংশ নিবেন, খুটাখালী ব্লাড কল্যাণ সোসাইটি, রামু ব্লাড ডোনারস এসোসিয়েশন, কক্সবাজার ব্লাড ডোনেটিং ক্লাব, কক্সবাজার ব্লাড ডোনার’স সোসাইটি, ইউনিটি ব্লাড ব্যাংক বাংলাদেশ, ইসলামাবাদ ব্লাড ডোনার সোসাইটির সেচ্ছাসেবীরা।
এদিকে বাংলাদেশ পরিদর্শনে আসা সকল বিদেশী পর্যটকের কাছে তা বাঙালীর নোংরা মানসিকতা ফুটিয়ে তুলে। আমরা কি পারিনা, যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলার অভ্যাস পরিহারের মাধ্যমে নিজের উন্নত মানসিকতার পরিচয়সহ নোংরা বাঙালীর খেতাব মুক্ত করে নিজেদেরকে পরিচ্ছন্ন ও উন্নত মানসিকতার পরিচয়ে বিশ্ব দরবারে অনন্য উচ্চতায় তুলে ধরতে। চলো পরিহার করি যত্রতত্র ময়লা ফেলার নোংরা অভ্যাস এবং পরিচ্ছন্ন হই মানসিকতার। চলো গড়ি পরিচ্ছন্ন বাংলাদেশ।
তাদের এই মহতি উদ্যোগকে স্বাগত জানিয়েছে ঈদগাঁও রিপোটার সোসাইটির সাবেক সভাপতি, দৈনিক কক্সবাজার প্রতিদিনের ষ্টাফ রিপোটার ও অনলাইন দৈনিক কক্সভিউ নিউজ ডটকমের নিজস্ব প্রতিনিধি এম আবু হেনা সাগর।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.