
মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা :
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে বান্দরবানের লামা উপজেলা হতে ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন সাংবাদিক মো. তৈয়ব আলী। শনিবার (১৯ জানুয়ারী) সকালে লামা বাজারস্থ জেলা পরিষদ গেষ্ট হাউজের ২য় তলায় বান্দরবানের জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দরা ফরম বিক্রি করেন। এসময় উৎসবমূখর পরিবেশে দলের নেতাকর্মীরা মনোনয়ন ফরম ক্রয় করেন।
বর্তমান সরকারের ধারাবাহিক উন্নয়নের বার্তা জনগণের মাঝে ছড়িয়ে দিতে “শেখ হাসিনার মূলমন্ত্র উন্নয়ন ও গণতন্ত্র” এই স্লোগানকে সামনে রেখে লামা উপজেলা পরিষদের আগামী নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়ন পেতে ইতোমধ্যে নির্বাচনী এলাকায় ৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় গণসংযোগ চালিয়ে যাচ্ছেন লামা পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক তরুণ যুবনেতা মো. তৈয়ব আলী।
লামা উপজেলার সব শ্রেণীর মানুষের কাছে গ্রহণযোগ্য, লামা উপজেলা প্রতিষ্ঠাতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. আলী মিয়ার পরিবারের পক্ষ থেকে তৈয়ব আলী সবার দোয়া প্রত্যাশী। গণসংযোগকালে লামার গজালিয়া, সদর ইউনিয়ন, ফাঁসিয়াখালী, আজিজনগর, সরই, রুপসীপাড়া, ফাইতং ইউনিয়ন ও লামা পৌরসভায় আওয়ামী লীগ অফিসে নেতাকর্মীদের সঙ্গে আলোচনা ও মতবিনিময় করেন। এসময় তৈয়ব আলীকে ঘিরে নেতাকর্মীদের প্রচুর আগ্রহ দেখা যায়।
প্রসঙ্গত, এই পর্যন্ত লামা উপজেলা হতে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন মোট ৩০ জন। উপজেলা চেয়ারম্যান প্রার্থী ৭ জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) ১৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান ৯ জন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.