
ভারতীয় আলোচিত ধর্মগুরুরা। সংগৃহীত ছবি
স্বঘোষিত ধর্মগুরু রাম রহিম সিংয়ের বৈচিত্র্যপূর্ণ নানা কর্মকাণ্ড সামনে আসতে শুরু করে ২৫ আগস্ট শুক্রবার ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত করে রায় ঘোষণার পর থেকে। তবে এবার আস্তে আস্তে বেরিয়ে আসতে শুরু হয়েছে ভারতীয় অন্যান্য ধর্মগুরুদের সম্পর্কে নানা চাঞ্চল্যকর তথ্য। ৩০ আগস্ট বুধবার ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বেরিয়ে এসেছে ভারতীয় সাত ধর্মগুরুর সম্পত্তির পরিমাণ, যা জানলে যে কেউ চমকে উঠবেন।

বাবা রামদেব
বাবা রামদেব: পতঞ্জলি ব্র্যান্ড, পতঞ্জলি যোগপীঠ এবং দিব্যা যোগী মন্দিরের প্রতিষ্ঠাতা বাবা রামদেবের সম্পত্তির পরিমাণ প্রায় ১১ হাজার কোটি টাকা।

মা অমৃতানন্দময়ী
মা অমৃতানন্দময়ী: দেশ-বিদেশে প্রায় তিন কোটি ভক্ত রয়েছে মাতা অমৃতানন্দময়ীর। তার সম্পত্তির পরিমাণ প্রায় দেড় হাজার কোটি টাকা। নিজের নামে স্কুল, কলেজ, টিভি চ্যানেলও রয়েছে তার।

শ্রী শ্রী রবিশঙ্কর
শ্রী শ্রী রবিশঙ্কর: আর্ট অব লিভিং ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শ্রী শ্রী রবিশঙ্করের বাৎসরিক আয় প্রায় হাজার কোটি। বিশ্বের ১৫১টি দেশে প্রায় তিন কোটি সদস্য রয়েছে আর্ট অব লিভিং ফাউন্ডেশনের।

শ্রী আসারাম বাপু
শ্রী আসারাম বাপু: আলোচিত এবং বিতর্কিত ধর্মগুরুদের মধ্যে অন্যতম আসারাম বাপু। এই মুহূর্তে ধর্ষণ মামলায় অভিযুক্ত হয়ে জেলে রয়েছেন তিনি। সারা দেশে বাপুর ৩৫০টি আশ্রম রয়েছে। রয়েছে ১৭ হাজার বাল শঙ্কর কেন্দ্রও। এই মুহূর্তে তাঁর বাৎসরিক আয় প্রায় ৩৫০ কোটি টাকা।

গুরমিত রাম রহিম সিংহ
গুরমিত রাম রহিম সিংহ: সদ্যই দু’টি ধর্ষণ মামলায় অভিযুক্ত হয়ে ২০ বছর জেলের সাজা পেয়েছেন বাবা রাম রহিম। ডেরা সচ্চা সৌদার কর্ণধার রাম রহিমের সম্পত্তির পরিমাণ প্রায় এক হাজার কোটি টাকা। তার ডেরাতে রয়েছে ৭০০ একর চাষযোগ্য জমি, স্কুল, কলেজ, মাল্টিপ্লেক্স, রেস্তোরাঁ, রিসোর্ট, শপিংমল, হাসপাতাল এমনকী পেট্রোল পাম্পও। দেশ-বিদেশে ২৫০টি আশ্রম রয়েছে রাম রহিমের।

শ্রী মোরাই বাপু
শ্রী মোরাই বাপু: দেশ-বিদেশে রাম-কথা শোনান তিনি। এই সংক্রান্ত কোর্সও করান তিনি। বিভিন্ন সংবাদ মাধ্যমের দেওয়া তথ্য অনুযায়ী, তার বাৎসরিক আয় ১৫০ কোটি টাকা।

অদ্ভুত বাবা শিবানন্দজি মহারাজ
অদ্ভুত বাবা শিবানন্দজি মহারাজ: বিভিন্ন সংবাদ মাধ্যমের দেওয়া তথ্য অনুযায়ী, এই বাবারও বাৎসরিক আয় প্রায় ৪০ কোটি টাকা।
সূত্র:নাজমুল হাসান শান্ত/priyo.com,ডেস্ক।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.