সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / শিক্ষা-দিক্ষা / ভারুয়াখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে শূন্যপদে সভাপতি নিবার্চিত হলেন লিলি 

ভারুয়াখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে শূন্যপদে সভাপতি নিবার্চিত হলেন লিলি 

http://coxview.com/wp-content/uploads/2022/02/Rowshan-Sagar-9-2-22.jpg

রওশন আরা লিলি।

এম আবু হেনা সাগর; ঈদগাঁও :
কক্সবাজার সদরের ভারুয়াখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে শুন্যপদে ম্যানেজিং কমিটি সভাপতি নিবার্চিত হলেন রওশন আরা লিলি।
সূত্র মতে, অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অনুমোদিত সভাপতির মৃত্যুজনিত কারনে অবশিষ্ট মেয়াদের জন্য ৫ই ফেব্রুয়ারি ভারুয়াখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের আবেদনের প্রেক্ষিতে রওশন আরা লিলিকে সভাপতি পদে অনুমোদন দেয়া হলো। সূত্র- চশিবো/বিদ্যা/কক্স: (সদর) /০৮/৯৫/(অংশ-২)/১৬৯৩(৩). ১৮ই জানুয়ারী।
৮ ফেব্রুয়ারি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড বিদ্যালয় পরিদর্শক ড.বিপ্লব গাঙ্গুলী স্বাক্ষরিত একটি চিটি সূত্রে এমনটি জানা গেছে।
ভারুয়াখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম আবু শামা সওদাগর এ বিদ্যালয়ের
সভাপতি ছিলেন। তাঁর মৃত্যুতে শূন্য পদে তাঁরই কনিষ্ঠ কন্যা রওশন আরা লিলিকে সভাপতি করা হয়। লিলি ঈদগাঁও উপজেলা ইসলামাবাদ ইউছুপেরখীলের সমাজসেবক, সাবেক ছাত্রনেতা নুরুল আলমের সহধর্মীনী।
এই ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আমিনের সাথে কথা হলে তিনি উপরোক্ত তথ্যাবলীর সত্যতা নিশ্চিত করেন এই প্রতিবেদককে।
Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.