সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / ভারুয়াখালীতে বজ্রপাতে একজনের মৃত্যু

ভারুয়াখালীতে বজ্রপাতে একজনের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :

ভারুয়াখালীতে বজ্রপাতে এক মহিলা নিহত হয়েছে। শুক্রবার দুপুরে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।

জানা যায়, কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালীতে বজ্রপাতে এক মহিলা নিহত হওয়ার খবর পাওয়া গেছে। সে ইউনিয়নের ঘোনাপাড়া এলাকার বশির আহমদের স্ত্রী আয়রা বেগম (৪৭) বলে জানা যায়। ৮ জুন বিকাল আনুমানিক ২টা ৩০মিনিটের দিকে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে নিহতের বসত বাড়ির আঙ্গিনায়।

স্থানীয় মেম্বার সিরাজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন- নিহত আয়রা বেগম প্রতিদিনকার বাড়ির কাজ করার জন্য উঠানে বের হয়। এ সময় হঠাৎ বজ্রপাতের কবলে পড়লে পরিবারের সদস্যরা হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে মৃত্যু বরন করে।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.