সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / নির্বাচন সংক্রান্ত / ভারুয়াখালীর বিভিন্ন স্থানে কাইয়ুম উদ্দিনের নির্বাচনী গণসংযোগ

ভারুয়াখালীর বিভিন্ন স্থানে কাইয়ুম উদ্দিনের নির্বাচনী গণসংযোগ

এম আবুহেনা সাগর; ঈদগাঁও :

কক্সবাজার সদরের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী নতুন মুখ কাইয়ুম উদ্দিন ভারুয়াখালীর বিভিন্ন স্থানে নির্বাচনী প্রচারণায় অংশ হিসেবে ব্যাপক গনসংযোগ করেছে। নতুন হলেও পরিচিত মুখ সকলের কাছে। কাইয়ুম ঈদগাঁও কমিউনিটি পুলিশের সম্পাদক ও কালিরছড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছে।

এছাড়াও কাইয়ুম উদ্দিন কমিউনিটি পুলিশের ব্যানারে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং ওয়ার্ড ভিত্তিক মাদক, ইভটিজিং, বাল্য বিবাহসহ অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে প্রতিবাদ সভা করে গণজাগরণ সৃষ্টির মাধ্যমে সুনাম কুঁড়িয়ে যাচ্ছে। তিনি ইতিমধ্যে বৃহত্তর ঈদগাঁওর প্রত্যান্ত গ্রামাঞ্চলে নির্বাচনী প্রচার প্রচারণা অব্যাহত রেখেছে। তবে এসব তারুণ্য নির্ভর প্রার্থীদের মধ্য যিনি গ্রামীণ জনপদের সাধারণ ভোটারদের সাথে মিশে গিয়ে তাদের মন রক্ষা করতে পারবে তিনি হয়তো শেষ চমক দিতে পারবে এমন প্রত্যাশা নবীন প্রবীন ভোটারের।

Share

Leave a Reply

x

Check Also

ঈদগাঁওতে ভোটারদের দ্বারে দ্বারে আবু তালেব : জনতার ভালবাসায় সিক্ত

  নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :কক্সবাজারের ঈদগাঁও উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আবু তালেব গ্রামীণ জনপদে ...

Portrait of a professional, showcasing contact details and role information.