
কেট উইন্সলেট
অস্কারজয়ী অভিনেত্রী কেট উইন্সলেট নিজের নতুন ছবি নিয়ে হাজির হতে যাচ্ছেন শিগগিরই। ছবির নাম ‘দ্য মাউন্টেন বিটওয়েন আস’ এর মধ্যে আমেরিকায় ছবিটির প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়েছে। আর বিভিন্ন উৎসবেও ছবিটি প্রশংসিত হয়েছে।

তাছাড়া শিগগিরই সারা বিশ্বে মুক্তি দেয়া হবে এটি। এ ছবিতে কেটের সঙ্গে জুটিবদ্ধ হয়েছেন ৪২ বছর বয়সী অভিনেতা ইদ্রিস এলবা। তবে সম্প্রতি এ ছবি নিয়ে মজার কিছু অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন কেট। বলা যায়, কিছু অজানা তথ্যও ফাঁস করলেন তিনি।
কেট বলেন, ‘ছবিতে বেশ কয়েকটি অন্তরঙ্গ দৃশ্য রয়েছে। বিছানায় নাকি কোনোভাবেই কেটের সঙ্গে সাবলীল হতে পারছিলেন না অভিনেতা এলবা। কয়েক দফায় সেই শট নিতে হয়েছিল। বিছানার দৃশ্যে আমি সাবলীল সব সময়। কিন্তু এ ছবি করতে গিয়ে ভিন্ন ধরনের অভিজ্ঞতার মুখোমুখি হয়েছি।
ইদ্রিস এলবা অসাধারণ একজন অভিনেতা। তার পারফর্মেন্স দেখে আমি নিজেই হতবাক। কিন্তু যৌন দৃশ্যগুলোতে তিনি একদমই কমফোর্ট হতে পারছিলেন না। বারবার হাসছিলেন। অবশেষে আমি তাকে সেক্সুয়াল বিষয়ে টিপস দিয়েছি। তারপর অনেকটাই সাবলীলভাবে শুটিং সম্পন্ন করেন তিনি।
সূত্র:globetodaybd.com;ডেস্ক।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.