সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / মধ্যযুগীয় কায়দায় শিশু নির্যাতনকারী আফরোজা গ্রেফতার

মধ্যযুগীয় কায়দায় শিশু নির্যাতনকারী আফরোজা গ্রেফতার

নির্যাতনের শিকার গৃহকর্মী আমেনা

ফেনী শহরের বিরিঞ্চি এলাকায় আমেনা আক্তার নামে ১০ বছরের এক শিশু গৃহকর্মীকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনকারী গৃহকর্ত্রী আফরোজাকে গ্রেফতার করেছে ফেনী মডেল থানা পুলিশ।

১১ জুলাই মঙ্গলবার সকালে ফেনী সদর উপজেলার ধলিয়া ইউনিয়নে আফরোজার এক নিকট আত্মীয়র বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ খান চৌধুরী।

তিনি জানান, নির্যাতনের শিকার শিশু আমেনার ফুফু টুনি বাদী হয়ে মামলা দায়ের করেন ১০ জুলাই সোমবার ফেনী মডেল থানায় একটি মামলা দায়ের করেন। এর পরিপ্রেক্ষিতে মঙ্গলবার আফরোজাকে গ্রেফতার করা হয়েছে।

প্রসঙ্গত, ফেনী শহরের বিরিঞ্চি এলাকায় আমেনা আক্তার নামে ১০ বছরের এক শিশু গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ উঠে ফেনী জেলার আনন্দ কমিউনিটি সেন্টারের মালিকের দ্বিতীয় স্ত্রী আফরোজার বিরুদ্ধে। আমেনার শরীরের পেছনের অংশ আগুন দিয়ে ঝলসে দেওয়া হয়। যা এখন ভয়াবহ রূপ ধারণ করেছে।

নির্যাতিত আমেনাকে রেলস্টেশন থেকে নিয়ে শনিবার সদর হাসপাতালে ভর্তি করেন মিজানুর রহমান নামের এক ব্যক্তি। ফেনী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আবাসিক) অসীম কুমার সাহা বলেন, ‘শিশুটির ক্ষত ৩-৪ মাস আগের। তার ক্ষত স্থানে ইনফেকশন হয়ে গেছে। ৯ জুলাই রোববার দুপুর থেকে রোগীর সব ধরনের চিকিৎসা চলছে।’

সূত্র:(শাহাদাত হোসেন তৌহিদ, ফেনী/আয়েশা সিদ্দিকা শিরিন)/priyo.com,ডেস্ক।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.