সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / মহাসড়কে বালির স্তুপ : দুর্ঘটনার আশংকা

মহাসড়কে বালির স্তুপ : দুর্ঘটনার আশংকা

নিজস্ব প্রতিবেদক; ঈদগাঁও :

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ঈদগাঁও ষ্টেশনের ব্রীজের উত্তর পাশে মহাসড়কের দুপার্শ্বে কয়েক টি স্থানে বালির স্তুপ করে রাখায় যেকোন মুহুর্তে দুর্ঘটনার আশংকা প্রকাশ করেন সচেতন মহল। এতে হতাহতের মত ঘটনার সম্ভাবনা রয়েছে। ভোগান্তিতে রয়েছে যানবাহন, পথচারীও যাত্রীরা। অভিযান দাবী করেন ভুক্তভোগীরা। মহাসড়কের উপর বালি স্তুপ করে রাখায় জনমনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

ইসলামাবাদস্থ মহাসড়কের শাহ ফকির বাজারে আগে বিভিন্ন স্থানে ঈদগাঁও নদীসহ ছড়া থেকে প্রায়শ বালি উত্তোলন করে এক শ্রেণীর বালি সিন্ডিকেট। এসব বালি তারা সহজে বিক্রি,পরিবহনের সুবিধার্থে মহাসড়কের উল্লেখিত স্থানের দু’পার্শ্বে এনে স্তুপ করে রাখে। ফলে দুরপাল্লাসহ স্থানীয় পর্যায়ে চলাচলকারী যানবাহন গুলো সড়কের পার্শ্বে সাইড দিতে গিয়ে ঝুঁকিতে রয়েছে। স্কুল এবং কলেজের শিক্ষার্থীরা জীবনের ঝুঁকি নিয়ে চলাফেরা করতে হচ্ছে। স্টেশনের উত্তর পাশে সড়কের একাধিক স্থানে সড়কের দু’পার্শ্বে বালি স্তুপ করে রাখা হয়েছে। ফলে পার্শ্বে জায়গা না থাকায় পথচারীদের সড়কের উপর দিয়ে হাঁটাচলা করতে হয়। এতে বড় ধরনের দুর্ঘটনা, প্রাণহানির ঘটনার আশংকা করেন স্থানীয়রা।

বালি সিন্ডিকেট সড়কের দু’পার্শ্বে বালি স্তুপ করে রেখেছে। সচেতন মহলের দাবী, সড়কের পার্শ্বে বালি রাখা সম্পূর্ণ বেআইনী। বালি স্তুপকারীদের বিরুদ্ধে বিহীন ব্যবস্থা গ্রহন করা হোক। ইসলামাবাদ ইউপি চেয়ারম্যান নুর ছিদ্দিকের সাথে কথা হলে তিনি জানান,কতিপয় ব্যক্তিরা মহাসড়কের উপর বালির স্তুপ করে যানচলাচলে বিঘ্ন সৃষ্টি করছে।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.