
এম আবুহেনা সাগর; ঈদগাঁও :
একাদশ জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশ্বস্থ সহকর্মী নারী জাগরণের অগ্নিকন্যা বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ,জেলা শাখার সভানেত্রী কানিজ ফাতেমা আহমদ মহিলা সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় (১৩ মার্চ) বিকেলে চৌফলদন্ডী আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে সংবর্ধনা অনুষ্টিত হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়াজ করিম বাবুলের সভাপতিত্বে ইউনিয়ন আ,লীগ সাধারণ সম্পাদক শাহজাহান মনিরের পরিচালনায় এ সংর্বধনা অনুষ্টান উদ্বোধন করেন সাবেক সংসদ সদস্য ও বর্তমান জেলা পরিষদ চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরী।
আমন্ত্রিত অতিথি হিসেবে ছিলেন, সদর রামু আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল, সংবর্ধিত অতিথি ছিলেন, নবনিবাচিত মহিলা সংসদ সদস্য কানিজ ফাতেমা আহমেদ।
অতিথি হিসেবে ছিলেন, কক্সবাজার উন্নয়ন কতৃপর্ক্ষের চেয়ারম্যান লে: কর্ণেল (অব:) ফোরকান আহমদ।
উপস্থিত ছিলেন, জেলা আ,লীগ নেতা এডভোকেট আয়াছুর রহমান, ইন্জিনিয়ার বদিউল আলম, সদর উপজেলা আ,লীগ সভাপতি আবু তালেব, সাধারণ সম্পাদক মাহমুদুল করিম মাদু, জেলা সেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক এবং সদর উপজেলা পরিষদের নৌকা মনোনীত প্রার্থী কায়সারুল হক জুয়েল, জেলা মহিলা আ,লীগের সাধারণ সম্পাদিকা হামিদা তাহের, জেলা ছাত্রলীগ সাবেক সাধারণ সম্পাদক, চেয়ারম্যান ইমরুল হাসান রাশেল, সাবেক জেলা যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম, সদর আ,লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম আমির, সাংগঠনিক সম্পাদক লুৎফুর রহমান আজাদ, ইউনিয়ন আ,লীগের সভাপতি এহেচানুল হক, ঈদগাঁও সাংগঠনিক উপজেলা শ্রমিকলীগের সভাপতি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রার্থী আমজাদ হোসেন ছোটন রাজা, ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক ইয়াছিন আরাফাত, ছাত্রনেতা রাশেল উদ্দিন রাসেল, আবুহেনা বিশাদ ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মনজুর আলম, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হাসান মুরাদ আনাচ, ঈদগাহ রিপোটার্স সোসাইটির সাবেক সভাপতি এম আবু হেনা সাগরসহ বিপুল সংখ্যক লোকজন।
সংবর্ধনার শুরুতেই শিক্ষাঙ্গনের শিক্ষার্থীরা মনোমুগ্ধকর ডিসপ্লে পরিবেশন করে চমক দেখিয়েছেন।
শতাধিক মোটর সাইকেল ও গাড়ী বহর যোগে চৌফলদন্ডীর পূত্রবধূ মহিলা সাংসদ কানিজ ফাতেমা আহমদকে বরণ করে আনা হয়।
উল্লেখ্য যে, এ সংবর্ধনাকে ঘিরে একাধিক তোরন নির্মাণ, ব্যানার, ফেষ্টুনে ছেয়ে সর্বত্রই এলাকা। চৌফলদন্ডীবাসীর প্রিয় ভাবীকে এলাকাবাসী ফুল দিয়ে বরন করে নিয়েছে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.