কক্সবাজারের উপকূলীয় উপজেলা মহেশখালীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় মহিলাসহ ৩জন গুরুতর আহত হয়েছে।
ঘটনাটি ঘটেছে ১৪ অক্টোবর সকাল ৯টায় বড় মহেশখালীর দেবাঙ্গাপাড়া এলাকায়।
অভিযোগে জানাযায়, বড় মহেশখালীর পাহাড় দেবাঙ্গা পাড়া এলাকার তজু মিয়ার ছেলে রাহমত উল্লাহর একটি ছাগল পার্শ্ববর্তী রশিদ গং-এর ক্ষেতের ফসল নষ্ট করার অভিযোগ তুলে ওই ছাগলটি ধরে নিয়ে যায়। এ সময় রাহমত উল্লাহ এ ঘটনার প্রতিবাদ করলে রোশন আলীর ছেলে ওসমান, রশিদ ও জসিমের নেতৃত্বে হামলা চালিয়ে তজু মিয়ার পুত্র রাহমত উল্লাহ (৩৫), হালিমা খাতুন (৫৫) ও কমুরু আক্তার (৩০) কে ধারালো অস্ত্র ও লাঠি দিয়ে হামলা চালিয়ে গুরুতর আহত করে। আহতদের উদ্ধার করে মহেশখালী হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের মধ্যে রাহমত উল্লাহ আশংকাজনক বলে জানা গেছে।
এ ব্যাপারে রাহমত উল্লাহ জানান, এছাড়াও হামলাকারীদের কাছ থেকে পান বরজ বিক্রির ৪০ হাজার টাকা পাওনা রয়েছে। এঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান।
মহেশখালী থানার ওসি তদন্ত দিদারুল ফেরদৌস বলেন, অভিযোগের বিষয়ে তদন্ত করে ব্যাবস্থা নেওয়া হবে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.