এন. আবছার আজাদ; মহেশখালী :
মহেশখালীতে দুটি টমটমের ধাক্কায় বাসের নিচে চাপা পড়ে এক মহিলা নিহত হয়েছেন। এতে আহত হয়েছে তার শিশু সন্তান।
নিহত রোজিনা (৩৩) হোয়ানক ইউনিয়নের পানিরছড়া গ্রামের ছৈয়দ আহমদের স্ত্রী। তিনি ৩ সন্তানের জননী।
আজ শুক্রবার (১৭ মার্চ) সকালে কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীর বড় মহেশখালী ইউনিয়নের বড় ডেইল রাস্তারমাতা বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
সূত্রে জানা যায় – নিহত রোজিনা টমটমযোগে ঘোরকঘাটা যাচ্ছিলেন। যাওয়ার পথে বড় ডেইল রাস্তারমাতা বাজার এলাকায় আসলে টমটমের সাথে বিপরীত দিক দিয়ে আসা আরেকটি টমটমের সাথে সংঘর্ষ হয়। সংঘর্ষে ফলে নিহত রোজিনা রাস্তায় ছিটকে পড়লে বিপরীত দিক থেকে আসা বাসের নিচে চাপা পড়ে। চাপা পড়ার সাথে সাথে রোজিনা মৃত্যু হয়।
পরে মহেশখালী থানার পুলিশ এসে থানায় লাশ নিয়ে যায়।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.